✴️✴️✴️হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার এক মুরীদকে নছীহত করে চিঠি লিখলেন। সেই চিঠি মুবারকে অনেক নছীহত মুবারক করে শেষে লিখেছেন, জেনে রাখো, যতক্ষণ পর্যন্ত দশটি বস্তু নিজের প্রতি ফরয করে না নিবে ততক্ষণ পর্যন্ত কারো পরহেজগারী পূর্ণতা লাভ করবে না।

(১) গীবত হতে স্বীয় জিহ্বাকে রক্ষা করা।

(২) অন্যের প্রতি অন্যায় অসৎ ধারণা করা হতে বিরত থাকা।

(৩) কারো প্রতি তিরস্কার না করা।

(৪) হারাম বস্তু হতে চোখকে হিফাযত করা।

(৫) সত্য কথা বলা।

(৬) নিজের প্রতি মহান আল্লাহ পাক উনার অনুগ্রহসমূহের পরিচয় লাভ করা। যাতে আত্মগরিমা না আসতে পারে।

(৭) স্বীয় ধন-দৌলত সৎপথে ব্যয় করা এবং অসৎপথে ব্যয় না করা।

(৮) স্বীয় উচ্চতা ও অহংকার কামনা না করা।

(৯) নামাযের প্রতি লক্ষ্য রাখা।

(১০) আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার প্রতি ইস্তিকামত (অটল) থাকা। (আল বাইয়্যিনাত শরীফ ১৭৭)

এই ১০টি বিষয় অর্জন করা সকলের জন্য অত্যাবশ্যকীয়।