মহাসম্মানীত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে ও মুহব্বতে খুশি প্রকাশ করে খরচ করার ফজিলত(৬)
(مَنْ عَظَّمَ مَوْلِدِىْ -=-شَفِيْعًا يَّوْمَ الْقِيَامَةِ)
(فَلْيَفْرَحُوْا هُوَ خَيْـرٌ مِّـمَّا يَـجْمَعُوْنَ)
চিরস্থায়ী ফলাফল। কোন ক্ষয় নেই।
উদাহরণ। আবু লাহাব (বৃদ্ধাঙ্গুলীর মধ্য দিয়ে শীতল পানি পান)
এ প্রসঙ্গে আরো উল্লেখ আছে যা বিশ্বখ্যাত ঐতিহাসিক আল্লামা হযরত ইয়াকুব রহমতুল্লাহি আলাইহি উনার ‘তারিখী ইয়াকুবী’ গ্রন্থের ১ম খ-, ৩৬২ পৃষ্ঠায় লিখেন-
قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَيْتُ أَبَا لـَهَبٍ فـِي النَّارِ يَصِيحُ العَطَشُ العَطَشَ فَيَسْقِي مِنْ الـمَـاءِ فـِي نَقْرِ إِبْـهَامِهِ فَقَلَتْ بـِمَ هَذَا فَقَالَ بعتقى حَضَرَتْ ثُوْيبَةَ عَلَيْهَا السَّلَامَ لِأَنّـَهَا أَرْضَعَتْكَ.
অর্থ: “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, আমি আবু লাহাবকে দেখেছি জাহান্নামের আগুনে নিমজ্জিত অবস্থায় চিৎকার করে বলছে, পানি দাও! পানি দাও!! অতঃপর তার বৃদ্ধাঙুলীর গিরা দিয়ে পানি পান করানো হচ্ছে। আমি বললাম, কি কারণে এ পানি পাচ্ছো? আবু লাহাব বললো, আপনার বিলাদত শরীফ উপলক্ষে খুশি প্রকাশ করে হযরত সুয়াইবা আলাইহাস সালাম উনাকে মুক্ত করার কারণে এই ফায়দা পাচ্ছি। কেনোনা তিনি আপনাকে দুধ মুবারক পান করিয়েছেন।”
৩) সর্বজনীন:
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য খুশি মুবরাক প্রকাশ করার আমল সার্বজনীন, সর্বকালীন, সর্বপাত্রীয়। এই বিষয়ে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
অর্থ: “আমি আপনাকে সারা আলম-এর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি।” (পবিত্র সূরা আম্বিয়া শরীফ : পবিত্র আয়াত শরীফ ১০৭)
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন অর্থাৎ ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন তথা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য খুশি মুবারক প্রকাশ করার যে আমল তার প্রতিদান চিরস্থায়ী মুসলমান, ঈমানদার উনাদের জন্য তো অবশ্যই এমন কি কাফিরদের জন্যও সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনের প্রতিদান চিরস্থায়ী। তাদের জন্যও উপকারী।
পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে মিলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সকল ধর্মের সকল মানুষের জন্য প্রযোজ্য। ইহা এমন একটি দিবস, যে দিবস যদি কোন কাফির পালন করে তাহলে সেও এর বদলা পরকালেই পাবেই পাবে। যার উৎকৃষ্ট উদাহরণ হল আবু লাহাব।
আমরা সবাই কাট্টা কাফির চির জাহান্নামী আবু লাহাব এর নাম সবাই জানি । দীর্ঘ এক যুগ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কষ্ট দেওয়ার কোশেশ করেছিল । যার সম্পর্কে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি পবিত্র সুরা লাহাব নাযিল করেছিলেন। অথচ সেই আবু লাহাব জাহান্নামে থেকেও প্রতি ইছনাইন শরীফ বিশেষ ব্যবস্থায় আযাব লাঘব হয়।
মুহতারাম মহাপবিত্র ৯০ দিনব্যাপী আজীমুশ্বান সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ মাহফিল - আজ ৩৮তম দিন।তাবারুকে হাদিয়া করুন: ১২০০ /১২০০০/ ১২০০০০+
সরাসরি শুনুন:http://Sm40.com
01739466730 বিকাশ এজেন্ট