মা’রিফাতু আহলি বাইত শরীফ আলাইহিমুস সালাম ওয়া ফাদ্বায়িলুহুম (২৩)
উপসংহার:
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
وَلَوْ اَنَّـمَا فِى الْاَرْضِ مِنْ شَجَرَةٍ اَقْلَامٌ وَّالْبَحْرُ يَـمُدُّهٗ مِنْۢ بَعْدِهٖ سَبْعَةُ اَبْـحُرٍ مَّا نَفِدَتْ كَلِمَاتُ اللهِ اِنَّ اللهَ عَزِيْزٌ حَكِيْمٌ.
অর্থ: “পৃথিবীতে যত গাছ আছে, সমস্ত গাছ যদি কলম হয় এবং সমুদ্রের সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়, (এবং সমস্ত মাখলূকাত মিলে মহান আল্লাহ পাক উনার সম্মানিত ছানা-ছিফত মুবারক লিখতে থাকে) তারপরও মহান আল্লাহ পাক উনার ছানা-ছিফত মুবারক বর্ণনা করে শেষ করা যাবে না| সুবহানাল্লাহ! নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়|” সুবহানাল্লাহ! (সম্মানিত ও পবিত্র সূরা লুক্বমান শরীফ : সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ২৭)
এই সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব হচ্ছেন মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা| সুবহানাল্লাহ! পৃথিবীতে যত গাছ আছে, সব গাছ যদি কলম হয় এবং যত সমুদ্র রয়েছে, সেগুলোর সাথে আরো সাত সমুদ্র যুক্ত হয়ে কালি হয়| আর সমস্ত মাখলূকাত মিলে অনন্তকাল যাবৎ মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত ছানা-ছিফত মুবারক লিখতে থাকে, তাহলে সমস্ত কলম ও কালি নিঃশেষ হয়ে যাবে, আবার আনা হবে আবার শেষ হবে, সমস্ত মাখলূকাত ক্লান্ত হয়ে যাবে, (এভাবে চলতেই থাকবে) তারপরও মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানিত ছানা-ছিফত মুবারক বিন্দু থেকে বিন্দুতমও বর্ণনা করে শেষ করা সম্ভব হবে না| সুবহানাল্লাহ! তাহলে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কতো বেমেছাল, তা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের চিন্তা ও কল্পনার উর্ধ্বে| সুবহানাল্লাহ! এক কথায় উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক হচ্ছেন উনারা শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া যত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক রয়েছেন, সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী হচ্ছেন উনারা| সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের, আখাচ্ছুল খাছভাবে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের হাক্বীক্বী শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উপলব্ধি করে উনাদের সম্মানিত গোলামী মুবারক উনার আনজাম মুবারক দেয়ার, সম্মানিত তা’যীম-তাকরীম মুবারক করার এবং সম্মানিত ছানা-ছিফত মুবারক করার মাধ্যম দিয়ে অনন্তকালব্যাপী হাক্বীক্বীভাবে মহাসম্মানিত ‘ফালইয়াফরহূ শরীফ’ সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করার তাওফীক্ব দান করুন| আমীন! আমীন! আমীন!