ট্রাম্পের হুমকির জবাবে সুইজারল্যান্ডে আলোচনার টেবিলে থেকে উঠে গিয়েছিল ইরান।
➡️ হিজবুল্লাহকে ঘিরে ইরানে হামলার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট সুইজারল্যান্ডে চলমান যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ব্যাহত করে।
ট্রাম্পের ওই হুমকির পর ইরানের আলোচক গালিবাফ অভিযোগ করেন, ওয়াশিংটন সমঝোতা স্মারক (MoU) লঙ্ঘন করেছে।
এরপর তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের সাথে মুখোমুখি বৈঠক শেষ করে দেন। এবং উঠে চলে যান।
➡️ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বোঝানোর চেষ্টা করেন যে, ট্রাম্পের হুমকি শুধু তখনই কার্যকর হবে, যদি ইরান চুক্তির শর্ত ভঙ্গ করে।
➡️ এসময় ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলো বারবার ইরানি আলোচকদের হতাশ করে এবং কয়েকবার আলোচনা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
➡️ ইরানি কর্মকর্তারা ট্রাম্পের আলোচনার ধরন বুঝতে তার লেখা বই দ্য আর্ট অব দ্য ডিল পড়েন এবং তার আচরণ অনুমান করতে মনোবিজ্ঞানীদের পরামর্শ নেন।
➡️ এদিকে মধ্যস্থতাকারীরা তেহরানকে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের পরিবর্তে মার্কিন আলোচকদের ব্যক্তিগত বার্তার ওপর গুরুত্ব দিতে পরামর্শ দেন।
➡️ অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ইরান শেষ পর্যন্ত কয়েকটি ক্ষেত্রে নিজেদের পছন্দের ফলাফল আদায় করতে সক্ষম হয়, যার মধ্যে ছিল তুলনামূলক ছোট মেয়াদের যুদ্ধবিরতি এবং চুক্তির ভাষায় সুবিধাজনক পরিবর্তন।
সূত্র: The Wall Street Journal