এক নজরে পবিত্র আশূরা শরীফ উনার আমল
১. রোযা রাখা
🔹 পবিত্র আশূরা শরীফ উপলক্ষে দুই দিন রোযা রাখা সুন্নত।
🔹 উত্তম হলো: ৯ম ও ১০ম মুহাররমুল হারাম রোযা রাখা।
🔹 যদি ৯ তারিখ রোযা না রাখতে পারেন, তাহলে ১০ম ও ১১তম তারিখ রোযা রাখা উচিত।
🔹 কেবল ১০ তারিখ রোযা রাখা মাকরূহ।
🔸 ফযীলত: বিগত বছরের গুনাহখতা মাফ করে দেওয়া হবে।
২. রোযাদারদেরকে ইফতার করানো: যার যার সামর্থ অনুযায়ী রোযাদারকে ইফতার করানো উচিত সেটা এক ঢোক পানি দিয়েও হোক না কেন।
🔸 ফযীলত: সমস্ত উম্মতে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে ইফতার করানোর ছাওয়াব লাভ। সুবহানাল্লাহ!
৩. পরিবারবর্গকে ভালো খাওয়ানো ও পরানো: সামর্থ্য অনুযায়ী আপন পরিবারকে ভালো খাবার খাওয়ানো এবং উত্তম (সুন্নতী) পোষাক পরিধান করানো।
🔸 ফযীলত: পুরো বছরের জন্য সচ্ছলতা লাভ।
৪. ইয়াতিমদের প্রতি সহানুভূতি:
🔹 ইয়াতিমের মাথায় স্নেহভরে হাত বুলানো।
🔹 ক্ষুধার্তকে খাদ্য ও পানি খাওয়ানো।
🔸 ফযীলত: জান্নাতী দস্তরখানায় খানা, সালসাবীল ঝর্ণা থেকে পানি লাভ । সুবহানাল্লাহ!
৫. চোখে ইসমিদ সুরমা দেওয়া:
🔸 ফযীলত: এক বছর চোখে কোনো রোগ হবে না।
৬. সুন্নতী তরতীবে গোসল করা:
🔸 ফযীলত:
▪ এক বছর মৃত্যুব্যতীত সমস্ত রোগ থেকে শেফা লাভ,
▪ অলসতা, দুঃখ-কষ্ট ও গাফলতি থেকে মুক্তি।
দলীল: মুসলিম শরীফ- ১১৬২, ১১৬৩, আবূ দাউদ ২৪২৯, নাসায়ী ১৬১৩, ইবনে মাজাহ ১৭৩৮, তিরমিযী ৭৫২, তাবারানী, শু’আবুল ঈমান, মা ছাবাতা বিসসুন্নাহ, মুমিন কে মাহে ওয়া সাল, বুস্তানুল ওয়ায়েযীন-২৩৮ পৃ: ইত্যাদি।
📌 বি”দ্র”
🗓️ এবছর (১৪৪৮ হিজরী) পবিত্র আশূরা শরীফ উনার রোযা রাখতে হবে:
বৃহস্পতিবার (৯ মুহাররম) ও জুমুআবার (১০ মুহাররম) ইনশাআল্লাহ!