শরিয়তের বিধি-বিধান যথাযথভাবে পালন না করলে মারিফাত বা তাসাউফ লাভ যেমন সম্ভব নয়, তদ্রূপ ইলমে মারিফাত সঠিকভাবে না শিখলে শরিয়তের হুকুম-আহকামও ঠিকমতো আদায় করা যায় না।"

ফেকাহ বা শরিয়তের জ্ঞান ছাড়া তাসাউফ চর্চা করলে মানুষ পথভ্রষ্ট বা বিদআতের দিকে ঝুঁকে পড়তে পারে। আবার তাসাউফ বা আধ্যাত্মিকতা ছাড়া শুধু শুষ্ক শরিয়ত চর্চা মানুষকে কঠোর বা অহংকারী করে তুলতে পারে।