পবিত্র আশূরা শরীফ উনার গুরুত্ব- ফযীলত ও মহাসম্মানিত সুন্নতী আমল মুবারক (১)
মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা তওবা শরীফ উনার ৩৬ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-

إِنَّ عِدَّةَ الشُّهُوْرِ عِنْدَ اللهِ اِثْنَا عَشَرَ شَهْرًا فِىْ كِتَابِ اللهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذٰلِكَ الدِّيْنُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوْا فِيْهِنَّ أَنْفُسَكُمْ ﴿٣٦﴾

অর্থ: নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার সম্মানিত কিতাব উনার মধ্যে আসমান-যমীন সৃষ্টির শুরু থেকে গণনা হিসেবে মাসের সংখ্যা ১২টি। তন্মধ্যে ৪টি হচ্ছে হারাম বা সম্মানিত মাস। এটাই সঠিক দ্বীন। তোমরা এই মাসগুলোতে নিজের প্রতি জুলুম করো না।

এই হারাম মাস সমূহ উনাদের যথাযথ সম্মান-ইজ্জত বজায় রাখতে হবে এবং এই মাসগুলোতে নফসের প্রতি জুলুম করা যাবেনা অর্থাৎ হারাম-নাজায়িজ কাজ করা যাবেনা।

হারাম মাস সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-

ثَلَاثٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِيْ بَيْنَ جُمَادٰى وَشَعْبَانَ (رواه البخاري)

অর্থ: হারাম মাসসমূহ উনাদের মধ্যে তিনটি হলো ধারাবাহিক। তা হল- পবিত্র যিলক্বদ শরীফ, পবিত্র যিলহজ্জ্ব শরীফ ও পবিত্র মুহররম শরীফ। আর চতুর্থটি হল মুদ্বার গোত্রের পবিত্র রজব শরীফ মাস; যা পবিত্র জুমাদাল উখরা শরীফ এবং পবিত্র শা’বান শরীফ মাসের মধ্যবর্তী মাস। (বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ)

এই চারটি সম্মানিত মাস উনাদের মধ্যে অন্যতম মাস হলো পবিত্র মুহররমুল হারাম শরীফ।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-

اَكْرِمُوا الْمُحَرَّمَ مَنْ اَكْرَمَ الْـمُحَرَّمَ اَكْرَمَهُ اللهُ بِالْجَنَّةِ وَنَجَّاهُ مِنَ النَّارِ

অর্থ: তোমরা পবিত্র মুহররম শরীফ মাস উনাকে সম্মান করো। যে ব্যক্তি মুহররম শরীফ মাস উনাকে সম্মান করবে মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাত নছীব করে এবং জাহান্নাম থেকে নাজাত দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ! (ইবনে মাজাহ শরীফ)

পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে-

اَكْرِمُوْا عَاشُوْرَاءَ مِنَ الْمُحَّرَمَ مَنْ اَكْرَمَ عَاشُوْرَاءَ مِنَ الْمُحَّرَمَ اَكْرَمَهُ اللهُ تَعَالٰى بِالْـجَنَّةِ وَنَـجَّاهُ مِنَ النَّارِ

অর্থ: তোমরা পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের পবিত্র পবিত্র আশূরা শরীফ উনাকে সম্মান করো। যে ব্যক্তি পবিত্র মুহররমুল হারাম শরীফ মাসের পবিত্র পবিত্র আশূরা শরীফ উনাকে সম্মান করবে, মহান আল্লাহ পাক তিনি তাকে সম্মানিত জান্নাত দিয়ে এবং জাহান্নাম থেকে পানাহ দিয়ে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ! (অসমাপ্ত)

-আহমদ হুসাইন


ট্যাগসমূহঃ