পবিত্র আশূরা শরীফ উনার আমল।
আশূরা শরীফ উনার দিনে বেশকিছু আমলের কথা হাদীছ শরীফ উনাতে বর্ণিত হয়েছে-
তন্মধ্যে একটি হচ্ছে, আশূরা শরীফ উনার দিন গোসল করা।
পবিত্র আশূরা শরীফ উনার দিনে গোসল করা সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ এর মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
من اغتسل فيه عفى ولـم يـمرض الا مرض الـموت وامن من الكسل والتعليل
-নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি ইরশাদ মুবারক করেন, “যে ব্যক্তি আশূরা শরীফ উনার দিন (আশূরার নিয়তে) গোসল করবে, মহান আল্লাহ পাক উনি তাকে ১ বৎসরের জন্য রোগ থেকে মুক্তি দান করবেন। মৃত্যু ব্যতীত তার কঠিন কোনো রোগ হবেনা এবং সে অলসতা ও দুঃখ কষ্ট থেকে নিরাপদ থাকবে।” সুবহানাল্লাহ!
অতএব, পবিত্র মুহররমুল হারাম মাস এবং মধ্যস্থিত পবিত্র আশূরা শরীফ এর দিনের ফাযায়িল-ফযীলত ও আমল উনাদের সম্পর্কে জেনে সে মুতাবিক আমল করে মহান আল্লাহ পাক উনার ও উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি হাছিল করা প্রত্যেক মুসলমান নর-নারীর দায়িত্ব-কর্তব্য। মহান আল্লাহ পাক আমাদের কবুল করুন।
---আশূরা শরীফ উপলক্ষে রাজারবাগ শরীফ অনুষ্ঠিত হচ্ছে বিশেষ মাহফিল। ঠিকানা-
পবিত্র সুন্নতি জামে মসজিদ, ৫/১ আউর্টার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা-১২১৭। মালিবাগ মোড় সংলগ্ন, পবিত্র সাইয়্যিদুল আইয়াদ শরীফ গেইট। যোগাযোগ- ০১৭১১-২৭২৭৮২,০১৭১১-২৭২
---অনলাইনে লাইভ শুনতে- http://al-hikmah.net/
---আশূরা শরীফ উপলক্ষে সুন্নতি আমল করতে প্রয়োজনীয় সুন্নতি দ্রব্যসামগ্রী ক্রয় করুন—https://www.facebook.com/ispc12/