দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
, ২১ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
ইসরায়েলকে কালোতালিকায় রাখা নিয়ে বাগ্বিতণ্ডা
আল ইহসান ডেস্ক:
জাতিসংঘে এক শুনানিতে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী রাষ্ট্রদূত এবং জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক বিশেষ প্রতিনিধি তুমুল বাগ্বিত-ায় জড়িয়ে পড়ে।
শুনানির এক পর্যায়ে দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূত জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্যাটেনের পদত্যাগ দাবি করে।
প্যাটেন সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতামূলক কর্মকা-ের অভিযোগে প্রথমবারের মতো সন্ত্রাসী ইসরায়েলকে ‘কালোতালিকাভুক্ত’ করা হয়। ড্যাননের অভিযোগ, প্যাটেন পক্ষপাতমূলক আচরণ করেছে।
জাতিসংঘ মহাসচিব গুতেরেসকে ইঙ্গিত করে দখলদার ইসরায়েলের রাষ্ট্রদূত বলেছে, ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানানোর ব্যাপারে মহাসচিবের যে একধরনের ঝোঁক রয়েছে, প্যাটেন সেটার কাছে নতি স্বীকার করেছে।
জাতিসংঘের আরেক কর্মকর্তা ফ্রেজারও জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাতবিষয়ক প্রতিনিধি এবং ইসরায়েলকে কালোতালিকাভুক্ত করা পৃথক একটি প্রতিবেদন জমা দিয়েছে।