উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কারামত মুবারক
পিরোজপুরের রিনা আপা ১৪৪০ হিজরী সনের সাইয়্যিদুল আইয়াদ শরীফ মাসে ১২ ই শরীফ পালন করার জন্য পবিত্র দরবার শরীফে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে আসেন। তখন উক্ত পীরবোন অনেক সমস্যার সম্মুখীন ছিলেন। যেমন, আহালের আয়-রোজগান সংর্কীণতা, ছেলেদের পড়াশুনাসহ অন্যান্য বিষয়ে সমস্যা আর সবচেয়ে বড় সমস্যা যা ছিল তা হল, একমাত্র মেয়ের সংসার ভেঙ্গে যাওয়ার উপক্রম হয়েছিল। কারণ হিসেবে উক্ত পীরবোন জানান যে, এই ছেলে প্রায় ৫ বছর ঘুরে উনার মেয়েকে রাজি করিয়ে বিয়ে করে কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই সে অন্য মেয়ের পাল্লায় পড়ে উনার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে থাকে এবং তার প্রতি অবহেলা শুরু করে। এভাবে সংসায়ে অশান্তি ও ফিতনা-ফাসাদ হওয়ার কারণে সংসার ভেঙ্গে যাবে এমন কঠিন অবস্থায় উক্ত পীরবোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট বিষয় সমূহ জানিয়ে দোয়া মুবারক নেওয়ার জন্য উনার সাথে সাক্ষাৎ করতে চান। বলাবাহুল্য, বিশেষ সময়ে খাছ করে সাইয়্যিদুশ শুহর শরীফ তথা পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাসের ১২ তারিখ অর্থাৎ সম্মানিত ১২ ই শরীফ উনার আগের ও পরের কয়েকদিন ঢাকার বাইরের দূরদূরান্ত থেকে অনেক মানুষ আসার কারণে পবিত্র দরবার শরীফে উপচে পড়া ভিড় থাকে। যে কারণে তখন ফু মুবারক নেয়া ছাড়া অন্য কোন বিষয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সাথে আলাদা ভাবে সাক্ষাৎ মুবারক করা সম্ভব হয় না। এখানে বলে রাখা ভালো কেউ যদি আলাদা করে কথা বলতে চান, তাহলে তিনি যদি ভিড়ের মধ্যে না এসে অন্য সময় আসেন তাহলেই সাক্ষাৎ মুবারক পাওয়া সহজ এবং সম্ভব হবে। তাই উক্ত পীরবোন তিনি সাক্ষাৎ মুবারক করতে না পেরে পবিত্র দরবার শরীফে অবস্থানরত এক পীরবোনকে জানান বিষয়টি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে বলে দোয়া মুবারক চাওয়ার জন্য।সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট বিষয়টি খুলে বলার পর তিনি দোয়া মুবারক করেন। এ বছর অর্থাৎ ১৪৪১ হিজরী সনে তখন উক্ত পীর বোন পবিত্র দরবার শরীফে আসেন তখন তিনি জানান, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসিলাই এবং উনার সুমহান সম্মানার্থে মহান আল্লাহ পাক তিনি খাস ভাবে রহমত মুবারক করেছেন যার কারণে উনার মেয়ের সাথে মেয়ের আহালের সমস্যা মিটে গিয়ে তাদের মধ্যে মহব্বত পয়দা হয়েছে এমনকি তাদের কোল জুড়ে ফুটফুটে একটা ছেলে সন্তান এসেছে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দোয়া মুবারকের কারণে উক্ত পীর বোনের মেয়ের সংসারে শান্তি ফিরে এসেছে। মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে আমাদের মাঝে এক মহান মা হিসেবে প্রেরণ করেছেন। তিনি সকলের জন্য মায়ের মত দোয়া করে থাকেন। মায়ের দোয়া সন্তানের জন্য একনিয়ামত স্বরূপ। মহান আল্লাহপাক তিনি উনাকে আমাদের মাঝে নিয়ামত দাতা হিসেবে প্রেরণ করে আমাদেরকে ধন্য করেছেন। এভাবেই তিনি মায়ের মত সকলের সমস্ত ফরিয়াদ শ্রবণ করেন এবং দোয়া মুবারক দ্বারা সকলের সকল দুঃখ, কষ্ট দূর করেন। সুবহানাল্লাহ!সুবহানা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম!