পবিত্র আশুরা শরীফ
৩নং আমল: পরিবারবর্গকে ভাল খাওয়ানো ও উত্তম পোশাক পরানো

এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُوْدٍ رَضِيَ اللهُ تَعَلَى عَنْهُ أَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ وَسَّعَ عَلَى عِيَالِهِ فِي النَّفَقَةِ يَوْمَ عَاشُوْرَاءَ وَسَّعَ اللَّهُ عَلَيْهِ سَائِرَ سَنَتِه
অর্থ: "হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তা'য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি তার পরিবারবর্গকে পবিত্র আশূরা শরীফ উনার সম্মানার্থে উক্ত দিন ভাল খাদ্য খাওয়াবে, মহান আল্লাহ পাক তিনি তাকে এক বছরের জন্য স্বচ্ছলতা দান করবেন।” (তবারানী শরীফ, মা-ছাবাতা বিসসুন্নাহ)


সাহরী ও রাতে খাওয়ার জন্য সুন্নতী খাবারের তালিকা :
আযওয়া খেজুর (পিছ), তালবীনা হালুয়া ছারীদ (রুটি ও গোশতের শুরুয়া)
যবের রুটি > হারীসা লাল আটার রুটি তালবীনা শরবত
ঘি মাখা রুটি সিরকা আটার রুটি মধু মিশ্রিত গরম দুধ
লাহমুম মুসলাহুন (শুকনা গোশতের তরকারী) কদু গোশতের তরকারী
খাসীর গোশত গরুর গোশত সিরকা মিশ্রিত সালাদ নাবীয (বোতল/গ্লাস)

সুন্নতী কায়দায়, সুন্নতী আসবাবপত্রে খাবার খাওয়ার জন্য :
সুন্নতী কাঠের প্লেট সুন্নতী কাঠের তরকারির বাটি সুন্নতী পানির পেয়ালা
সুন্নতী লবণদানি সুন্নতী তেলদানি কাঠের ভাতের বোল
দস্তরখানা (খাসীর চামড়া) দস্তরখানা (গরুর চামড়া)

সুন্নতী পোষাক ও পণ্য সামগ্রীর তালিকা :
সুন্নতী কোর্তা সুন্নতী ইযার সুন্নতী টুপি সুন্নতী রুমাল সুন্নতী পাগড়ি
সুন্নতী কেনায়া সুন্নতী সেলোয়ার নালাইন শরীফ (চামড়া)
চামড়ার পায়ের মোজা সুন্নতী বোরকা * হাত মোজা

image