‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ নাম মুবারক উনার খুছূছিয়াত মুবারক এবং সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও জাদ্দাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বেমেছাল ফযীলত মুবারক উনার বহিঃপ্রকাশ (২)
একদিক থেকে ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত ও পবিত্র ইসম বা নাম মুবারক উনার অর্থ মুবারক হচ্ছেন— ‘মহান আল্লাহ পাক উনার খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক, মহান আল্লাহ পাক উনার হাবীব’। অপরদিকে সম্মানিত ও পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় নাম মুবারক হচ্ছে, ‘আব্দুল্লাহ ও আব্দুর রহমান’। সুবহানাল্লাহ!
কাজেই আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ও পবিত্র ইসম বা নাম মুবারক ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ হওয়ার মাধ্যম দিয়েই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার শান—মান, ফাযায়িল—ফযীলত, বুযূর্গী—সম্মান মুবারক কত বেমেছাল। সুবহানাল্লাহ! তিনি যে মহান আল্লাহ পাক উনার আখাছ্ছুল খাছ মাহবূব ব্যক্তিত্ব মুবারক ছিলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব ছিলেন সেটা উনার ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত ও পবিত্র ইসম বা নাম মুবারাক দ্বারাই স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ! যেমন মহান আল্লাহ পাক তিনি হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনার শান মুবারক—এ ইরশাদ মুবারক করেছেন,
ذِكْرُ رَحْمَتِ رَبّـِكَ عَبْدَهٗ زَكَرِيَّا
অর্থ: “আপনার রব মহান আল্লাহ পাক উনার অনুগ্রহের বিবরণ, উনার আব্দ অর্থাৎ খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনার প্রতি।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা মারইয়াম শরীফ : সম্মানিত আয়াত শরীফ ১)
আরো ইরশাদ মুবারক হয়েছে,
قَالَ اِنّـِــىْ عَبْدُ اللهِ
অর্থ: “(হযরত ঈসা আলাইহিস সালাম) তিনি বলেন, নিশ্চয়ই আমি ‘আব্দুল্লাহ’ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা মারইয়াম শরীফ : সম্মানিত আয়াত শরীফ ৩০)