কুয়েতে বিমান হামলার স্বীকারোক্তি দিলেন ইরানি পাইলট।
➡️ গত ১ মার্চ কুয়েতের ক্যাম্প বুহরিংয়ে হামলায় অংশ নেওয়া ইরানি এফ-৫ যুদ্ধবিমানের চালকদের সাক্ষাৎকার প্রচার করেছে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন।
➡️ সাক্ষাৎকারে চালকেরা দাবি করেন, তারা রাডারের নজর এড়াতে সম্পূর্ণ রেডিও নীরবতা বজায় রেখে মাত্র ১৫ মিটারেরও কম উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হন।
পথে বিদ্যুৎ সঞ্চালন লাইন, তেল শোধনাগারসহ অন্যান্য সম্ভাব্য লক্ষ্যবস্তু ইচ্ছাকৃতভাবে এড়িয়ে সরাসরি সামরিক ঘাঁটিটিকেই আঘাত করা হয়।
হামলার পর ঘাঁটির ভেতরে ব্যাপক অগ্নিকাণ্ড ও একাধিক বিস্ফোরণ দেখা যায়।
বিস্ফোরণের ফলে হেলিকপ্টারেও আগুন ধরে যায়।
➡️ এই হামলার ফলে কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।
মজার বিষয় হলো, এর ফলে কুয়েতি প্রতিরক্ষা বাহিনী ভুলবশত ইরানে হামলার প্রস্তুতি নেওয়া তিনটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমানকে শত্রু বিমান মনে করে ভূপাতিত করে।