হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা শূন্যে নামাতে বড় পরিকল্পনা নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।

➡️ হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা সম্পূর্ণভাবে শূন্যে নামিয়ে আনতে একটি “অত্যন্ত উচ্চাভিলাষী কৌশল” বাস্তবায়ন করছে সংযুক্ত আরব আমিরাত। এ লক্ষ্যে দেশটি ওমান উপসাগর উপকূলজুড়ে সরবরাহ ও রপ্তানি অবকাঠামো সম্প্রসারণ করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।

➡️ দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সানি আল জেইউদির মতে, এই পরিকল্পনার মূল অংশ হলো দিব্বা, ফুজাইরাহ এবং খোর ফাক্কান বন্দরের ব্যাপক উন্নয়ন ও সম্প্রসারণ।

➡️ একই সঙ্গে ফুজাইরাহ হয়ে অপরিশোধিত তেল রপ্তানির সক্ষমতা দ্বিগুণ করতে দ্বিতীয় একটি পাইপলাইন নির্মাণের কাজও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।

➡️ এর মাধ্যমে হরমুজ প্রণালীর ওপর নির্ভর না করেই অপরিশোধিত তেল, পেট্রোরসায়ন পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য জ্বালানি পণ্যের রপ্তানি নির্বিঘ্ন রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

➡️ তবে এই প্রকল্পের বাস্তবায়ন সময়সীমা বা সম্ভাব্য ব্যয় সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: ব্লুমবার্গ