‼️ যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ করলেই কেবল ৬০ দিনের আলোচনা শুরু হবে: ইরান

♦️ যুদ্ধ বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং অবরুদ্ধ অর্থ ছাড়ের বিষয়ে ওয়াশিংটন তাদের প্রতিশ্রুতি কতটা পূরণ করেছে, তেহরান তা যাচাই করার পর পরই কেবল পরবর্তী ৬০ দিনের আলোচনা শুরু হবে বলে স্পষ্ট জানান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিভাবাদি।

♦️ তিনি জানান, আগামী শুক্রবার আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে এবং এরপরই দুই দেশের প্রতিনিধি দলের প্রধানরা পরবর্তী ধাপের আলোচনার রূপরেখা নিয়ে কথা বলবেন।

♦️ তবে ৬০ দিনের এই আলোচনা প্রক্রিয়ায় প্রবেশ করাটা সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়ন ও তা ইরানের মাটিতে যাচাই (ভেরিফাই) করার ওপর শর্তাধীন বলে জোর দিয়েছেন ঘারিভাবাদি।

সূত্র : দ্যা ক্র‍্যাডল