ভর্তি বিজ্ঞপ্তি
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা।
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার ১৪৪৮ হিজরী শিক্ষাবর্ষে ছফফুল আত্বফাল থেকে মুকাম্মিল হাদীছ, তাফসীর, ফিকাহ, আদিব শ্রেণী সহ মক্তব ও হিফজ বিভাগে ছাত্র ভর্তি করা হচ্ছে।
ঠিকানা:
মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা
৫নং আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা-১২১৭
নির্দেশক্রমে- মাদরাসা কর্তৃপক্ষ
প্রয়োজনে যোগাযোগ -
01732706355
তারিখ: ২৬:১২:১৪৪৭ হিজরী থেকে শুরু ----
এই সম্মানিত প্রতিষ্ঠানের মৌলিক বৈশিষ্ট্যসমূহ
আহলে সুন্নত ওয়াল জামায়াত ভিত্তিক পরিচালিত: অত্র প্রতিষ্ঠানখানা মুজাদ্দিদে আ’যম, ইমামে আ’যম, হাবীবে আ,যম, গাউছূল আ’যম, আওলাদে রসূল, মহান আল্লাহ পাক উনার খালিছ ওলী, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এবং উনার পবিত্রতম ফয়েয-তাওয়াজ্জুহ মুবারক তথা মুবারক নেক দৃষ্টি দ্বারা পরিচালিত। তাই এখানে শুধু কিতাবী ইলম হাছিলই নয় বরং আহলে সুন্নত ওয়াল জামায়াত ভিত্তিক ছহীহ আক্বীদা শিক্ষা দেয়া হয়।
আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার ব্যাপারে গুরুত্বারোপ: ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ শিক্ষাদানের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাছিল তথা খালিছ আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী হওয়ার উপর গুরুত্বারোপ করা হয়।
সম্মানিত শরয়ী পর্দা পালন: এই শিক্ষা প্রতিষ্ঠানে সম্পূর্ণ শরয়ী পর্দার সাথে বালক ও বালিকাদের শিক্ষার সুব্যবস্থা করা হয়েছে। এখানে বালক শাখার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেই পুরুষ এবং বালিকা শাখার সকল শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী প্রত্যেকেই মহিলা।
অবাঞ্ছিত সংগঠন বা দলের সাথে সম্পৃক্ত নয়: এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ- পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন- গণতন্ত্র, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজি, হরতাল, লংমার্চ, কুশপুত্তলিকা দাহ ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজের সাথে এবং এ ধরনের কোন প্রকার অবাঞ্ছিত সংগঠন বা দলের সাথে সম্পৃক্ত নন।
সম্মানিত সুন্নত উনার অলঙ্কারে অলঙ্কৃত: এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যকলাপ এবং মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত সব কিছুই সুন্নতের অলঙ্কারে অলঙ্কৃত হওয়া বাধ্যতামূলক।
পবিত্র তাহাজ্জুদ নামায ও যিকির-ফিকির বাধ্যতামূলক: উঠা-বসা, কথাবার্তা, পোশাক-পরিচ্ছদ, খাওয়া-দাওয়াসহ প্রাত্যহিক জীবনের সর্বক্ষেত্রে হাক্বীক্বীভাবে সুন্নত পালনসহ তাহাজ্জুদ নামায ও যিকির-ফিকির বাধ্যতামূলক।
পাঁচটি ভাষা ভিত্তিক লেখা পড়া: আরবী, বাংলা, উর্দূ, ফারসী ও ইংরেজি- এ পাঁচটি ভাষা শেখা, লেখা এবং বিশুদ্ধ উচ্চারণে বলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ। বিশেষ করে আরবী, উর্দূ ভাষায় দক্ষ শিক্ষক-শিক্ষিকাগণের তত্ত্বাবধান।
বোর্ড পরীক্ষা : নিজস্ব সিলেবাসের অধীনে বোর্ড পরীক্ষার ব্যবস্থা। বর্তমানে শিশু শ্রেণী হতে উচ্চতর শ্রেণী মুকাম্মিল/কামিল হাদিছ, তাফসীর, ফিক্বাহ ও আদিব পর্যন্ত ক্লাস চলছে।
রুটিন মাফিক তত্ত্বাবধান: সুযোগ্য শিক্ষক-শিক্ষিকাগণের রুটিন মাফিক সার্বক্ষণিক তত্ত্বাবধান ও শিক্ষা প্রদান।
বালিকা মাদরাসা: সম্পূর্ণ যোগ্যতমা মহিলা শিক্ষিকাগণের দ্বারা পরিচালিত। ছাত্রীদের সম্মানিত শরীয়ত সম্মত (খাছ) পর্দা রক্ষা করা হয়।
স্বাস্থ্যসম্মত খাবার-দাবার: আবাসিক শিক্ষার্থীদের (বালক-বালিকা) রুটিন মাফিক উন্নত মানের স্বাস্থ্যসম্মত খাবার-দাবারের ব্যবস্থা।
মেডিকেল চেকআপ: বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে মেডিকেল চেকআপ করা হয়।
শিক্ষা সফর ও ভ্রমণ: শরীয়ত ও সুন্নতী কায়দায় শিক্ষা সফর ও ভ্রমণের ব্যবস্থা রয়েছে।
হিফয খানা: হিফযখানাসহ বালক ও বালিকা মাদরাসার সকল বিভাগের মেধাবী ও গরীব ছাত্র-ছাত্রীদের বিশেষ সুযোগ-সুবিধা বিবেচনা করা হয় ।। সুদক্ষ হাফিয ছাহেবগণের তত্ত্বাবধানে হিফযখানা পরিচালিত। নিজস্ব ভবনে শিক্ষা-দীক্ষা।
রাজধানীর প্রাণকেন্দ্রে অধিকতর নিরাপত্তায় ও মনোরম পরিবেশে এ মুবারক প্রতিষ্ঠান অবস্থিত। সীমিত আসনে প্রতিটি ক্লাসে পাঠদান।
আদব-কায়দা ও নিয়ম-শৃঙ্খলা শিক্ষায় বিশেষ গুরুত্বারোপ।
* ক্বিরায়াত শরীফ, হামদ শরীফ, না’ত শরীফ, কাছীদা শরীফ, জরুরী মাসয়ালা-মাসায়িল ও সম্মানিত ইসলামী সাহিত্য অনুশীলনের সুব্যবস্থা।
তাই অপেক্ষা না করে আজই আপনার ছেলে, ভাই,ভাতিজা, ভাইগ্না, পাড়া প্রতিবেশীকে, আত্মীয় স্বজনকে আমাদের মাদরাসায় ভর্তি করে দিন।

image