বাংলাদেশে ঢোকার অপেক্ষায় সীমান্তের হোল্ডিং সেন্টারে শত শত মানুষ

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাকিমপুর সীমান্ত এলাকায় আরও ৮২ জন অবস্থান করছেন। এদিকে বাদুড়িয়া ও স্বরূপনগরের তিনটি হোল্ডিং সেন্টারে অবস্থান করছেন আরও সাড়ে চার শতাধিক মানুষ। তাদের বিভিন্ন এলাকা থেকে এনে জড়ো করিয়েছে হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন।

বর্তমানে হাকিমপুর সীমান্তের তিনটি হোল্ডিং সেন্টারে মোট ৪৭১ জন অবস্থান করছেন।

হিন্দুত্ববাদী রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, ২৩টি জেলার পাশাপাশি সীমান্তসংলগ্ন প্রতিটি থানা এলাকায় একটি করে হোল্ডিং সেন্টার গড়ে তোলা হচ্ছে। সেই হিসেবে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত ১৩টি হোল্ডিং সেন্টার চালু হয়েছে। এর মধ্যে ১১টি কার্যকর রয়েছে।

প্রতিদিনই নতুন নতুন লোক সীমান্তের এসব সেন্টারে এনে জড়ো করছে ভারতীয় হিন্দুত্ববাদী প্রশাসন।