নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত সতর মুবারক সংশ্লিষ্ট মওযূ হাদীছ ও তার খণ্ডনমূলক জবাব (৭)
(দ্বিতীয় ভাগ)
মওযূ হাদীছ ও তার খণ্ডনমূলক জবাব:
নিম্নে উক্ত মওযূ হাদীছ বর্ণনাকারী নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর খায&যাযের সম্পর্কে হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত তুলে ধরা হলো-
হযরত ইমাম আবূ দাঊদ সিজিস্তানী রহমতুল্লাহি আলাইহি উনার অভিমত:
হযরত ইমাম আবূ বকর মুহাম্মদ ইবনে হুসাইন ইবনে আব্দুল্লাহ আল আজুর&রী আল বাগদাদী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৩৬০ হিজরী শরীফ) তিনি বলেন,
سَاَلْتُ حَضْرَتْ اَبَا دَاوٗدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ نَّضْرٍ اَلْخَزَّازِ قَالَ لَا يُرْوٰى عَنْهُ اَحَادِيْثُهٗ بَوَاطِيْلُ قَاَل وَقَالَ لِىْ حَضْرَتْ عُثْمَانُ بْنُ اِبِىْ شَيْبَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ كَانَ اِبْنُهٗ اَيْضًا كَذَّابًا
অর্থ: “আমি হযরত ইমাম আবূ দাঊদ সুলায়মান ইবনে আশআছ ইবনে ইসহাক্ব ইবনে বাশীর ইবনে শাদ্দাদ ইবনে আমর আল আয&দী আস& সিজিস্তানী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ২৭৫ হিজরী শরীফ) উনাকে নদ্বর আল খায&যায সম্পর্কে জিজ্ঞাসা করলাম| তিনি বলেন- ‘তার থেকে হাদীছ বর্ণনা করা যায় না; তার (বর্ণিত) হাদীছগুলো বাত্বিল বা মিথ্যা, বানোয়াট, মওযূ, জাল|’ তিনি আরও বললেন- ‘হযরত উছমান ইবনে আবী শায়বাহ& রহমতুল্লাহি আলাইহি তিনি আমাকে বলেছেন, ‘তার ছেলেও ছিলো কায&যাব অর্থাৎ চরম মিথ্যাবাদী’|” (সুআলাতুল আজুর&রী ৫/ ৩৯, তাহযীবুল কামাল ২৯/৩৯৩)
অন্য বর্ণনায় রয়েছে,
قَالَ حَضْرَتْ اَلْاٰجُرِّىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اَبِىْ دَاوٗدَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ لَا يُرْوٰى عَنْهُ اَحَادِيْثُهٗ بَوَاطِيْلُ
অর্থ: “হযরত ইমাম আজুর&রী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত ইমাম আবূ দাঊদ সিজিস্তানী রহমতুল্লাহি আলাইহি তিনি নদ্বর ইবনে আব্দুর রহমান আবূ উমর খায&যায সম্পর্কে বলেছেন- ‘তার থেকে হাদীছ বর্ণনা করা যায় না; তার (বর্ণিত) হাদীছগুলো বাত্বিল বা মিথ্যা, বানোয়াট, মওযূ, জাল’|” (তাহযীবুত তাহযীব ৪/২২৫)