//ইরান আলোচনা চূড়ান্ত পর্যায়ে, পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক উইটকফ ও কুশনারের//
➡️ যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা জ্যারেড কুশনার গোপনে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ওক রিজ পারমাণবিক স্থাপনাগুলো সফর করেছেন।
সেখানে তারা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় পারমাণবিক বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেন।
➡️ মূলত সম্ভাব্য কোনো পারমাণবিক চুক্তি বাস্তবায়নের প্রস্তুতির জন্য সম্প্রতি প্রায় ১০০ সদস্যের একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে।
উক্ত বৈঠকে এই সম্ভাব্য চুক্তির কারিগরি বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
➡️ এই বিশেষজ্ঞদের মধ্যে কয়েকজন পূর্বে ভেনেজুয়েলা থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম পাচার কার্যক্রমেও অংশ নিয়েছিলেন।
➡️ মার্কিন কর্মকর্তাদের ভাষ্যমতে, এই দলটিতে দেশের অন্যতম সেরা পারমাণবিক বিশেষজ্ঞরা রয়েছেন, যাদের কাজ হবে ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো চুক্তির কারিগরি শর্ত, তদারকি ব্যবস্থা, ইউরেনিয়াম মজুদ ব্যবস্থাপনা এবং যাচাই প্রক্রিয়া প্রস্তুত করা।
সূত্র: অ্যাক্সিওস; রয়টার্স