মজলিশের আদব
-------------------
সম্মানিত কালামুল্লাহ শরীফে ইরশাদ
মুবারক করা হচ্ছে,
দুই শ্রেণীর লোক ছাড়া কেউ সম্মানিত কুরআন হাদীছ বুঝবে না।
ইন্নাফি যালিকা লা যিকরো লিমান কানা মা কলবুন আউওয়ালকা শামাওয়াল শাহিদ।
ইন্নাফি যালিকা লা যিকরো
যারা উপস্থিত থাকবে, অনন্ত মনোযোগের সাথে শুনবে তারা বুঝবে।
কারন মনোযোগের সাথে যখন সে শুনবে
তখন তার প্রতি রহমত বর্ষিত হবে।
আর রহমত বর্ষিত হলে তার ধারন করাটা সহজ হবে।
আর যখন সে গাফেল হয়ে যায় তখন
সে রহমত থেকে বন্চিত হয়ে যায়।
তখন সে আর ধারন করতে পারে না।
এ জন্য আদব হচ্ছে জুমুআর খুতবা হোক,
নছিহতের সময় হোক,
তালিমের সময় হোক।
সব সময় মনোযোগের সাথে শুনতে হবে।