রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনা করছে ইউরোপের তিন দেশ।
জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইউক্রেনের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটাতে সম্ভাব্য আলোচনার পথ নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে ব্লুমবার্গ।
➡️ ইউরোপীয় নেতাদের মতে, সাম্প্রতিক যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি, রুশ বাহিনীর ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি এবং ইউক্রেনের সফল ড্রোন হামলা প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কীর অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
তাদের ধারণা, এসব কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আলোচনায় বসার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে।
তবে এ বিষয়ে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
➡️ ইউরোপীয় দেশগুলো মনে করছে, অনুকূল পরিস্থিতি তৈরি হলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে যুদ্ধের অবসানের সম্ভাবনা বাড়তে পারে।
সূত্র: ব্লুমবার্গ