//চীনা গোয়েন্দা তৎপরতা নিয়ে যৌথ সতর্কতা জারি করল ‘ফাইভ আইজ’ জোট//
অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত গোয়েন্দা জোট ‘ফাইভ আইজ’ চীনা সামরিক গোয়েন্দা সংস্থার নিয়োগ ও তথ্য সংগ্রহ কার্যক্রম সম্পর্কে একটি যৌথ সতর্কতা জারি করেছে।
➡️ ‘সেইফগার্ডিং আওয়ার সিক্রেটস’ শীর্ষক এই সতর্কতায় বলা হয়েছে, চীনা সামরিক গোয়েন্দা কর্মকর্তারা এবং তাদের সহযোগীরা পেশাদার যোগাযোগ ও ফ্রিল্যান্স কর্মসংস্থানভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংবেদনশীল তথ্যপ্রাপ্ত ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাচ্ছেন।
➡️ সতর্কতায় বিশেষভাবে লিংকডইন, ইনডিড এবং আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মের কথা উল্লেখ করা হয়েছে।
➡️ গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের নিয়োগকারী, পরামর্শক, গবেষণা প্রতিষ্ঠানের কর্মী অথবা মানবসম্পদ বিভাগের প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে যোগাযোগ স্থাপন করে।
➡️ পরবর্তীতে লক্ষ্যবস্তু ব্যক্তিদের ধীরে ধীরে সংবেদনশীল ও অপ্রকাশিত তথ্য সরবরাহের জন্য চাপ দেওয়া হয় এবং এর বিনিময়ে বেশি অর্থ প্রদানের প্রলোভন দেখানো হয়।