ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (১)

১ম দলীল:

যিনি খ্বালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

مَنْ لَّمْ يَحْكُمْ بِمَآ اَنْزَلَ اللهُ فَاُولـٰـٓئِكَ هُمُ الْكٰفِرُوْنَ

অর্থ : মহান আল্লাহ পাক তিনি যা নাযিল বা ফয়সালা করেছেন সে মুতাবিক যারা আদেশ নির্দেশ করেনা অর্থাৎ বিপরীত করে তারা কাফির। (পবিত্র সূরা মায়িদা : আয়াত শরীফ ৪৪)



২য় দলীল :

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন,

وَمَنْ يَّعْصِ اللهَ وَرَسُوْلَهٗ وَيَتَعَدَّ حُدُوْدَهٗ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيْهَا وَلَهٗ عَذَابٌ مُهِيْنٌ

অর্থ : আর যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের নাফরমানী করলো, অবাধ্য হলো এবং মহান আল্লাহ পাক উনার নির্ধারিত সীমা অতিক্রম করলো মহান আল্লাহ পাক তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। ঐ ব্যক্তি সেখানে অনন্তকাল যাবৎ অবস্থান করবে। তার জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। না‘ঊযুবিল্লাহ! (পবিত্র সূরা নিসা : আয়াত শরীফ ১৪)



৩য় দলীল:

মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-

مَا كَانَ لِمُؤْمِنٍ وَّلَا مُؤْمِنَةٍ اِذَا قَضَى اللهُ وَرَسُوْلُهٗ اَمْرًا اَنْ يَّكُوْنَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ اَمْرِهِمْ وَمَنْ يَّعْصِ اللهَ وَرَسُوْلَهٗ فَقَدْ ضَلَّ ضَلٰلًا مُّبِيْنًا

অর্থ : কোনো মু’মিন পুরুষ-মহিলা কারো জন্য কস্মিনকালেও জায়েয হবে না যে, যখন মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা কোনো বিষয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র ফয়সালা মুবারক দেন, এই বিষয়ে কোনো মত পেশ করা। যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল, মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের ফয়সালাকৃত বিষয়ে কোনো মত পেশ করবে, সে প্রকাশ্য গোমরাহীতে নিমজ্জিত হবে। অর্থাৎ সে কাট্টা কাফির ও চির জাহান্নামী হবে। না‘ঊযুবিল্লাহ! (পবিত্র সূরা আহ্যাব : আয়াত শরীফ ৩৬)

উপরোক্ত পবিত্র আয়াত শরীফসমূহ দ্বারা এটাই প্রমাণিত হলো যে, প্রত্যেক উম্মতের জন্য ফরয হলো সর্ব অবস্থায় ও সর্ব বিষয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমস্ত নির্দেশ মুবারক পালন করা।

বিশেষভাবে উল্লেখ্য যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কুকুর নিধন সম্পর্কে মহাপবিত্র ফতওয়া হলো-

তিন প্রকার কুকুর ব্যতীত অন্য সব কুকুর লালন-পালন করা নাজায়েয ও হারাম এবং সেগুলো নিধন বা হত্যা করা জায়েয়। শুধু তাই নয়; ক্ষেত্র বিশেষ মহাসম্মানিত ও মহাপবিত্র সুন্নত মুবারক এবং ফরয।

আর এই তিন প্রকার কুকুর হলো- (১) বাড়ি ও গৃহপালিত পশু পাহারাদার কুকুর, (২) ক্ষেত-খামার পাহারাদার কুকুর এবং (৩) শিকারী কুকুর।

অতএব, প্রত্যেক উম্মতের জন্য এই ফতওয়া পালন করা ফরয।

এ বিষয়ে এখানে দলীল-আদিল্লাহসমূহ পেশ করা হবে। ইনশাল্লাহ!