ইলমে তাছাউফ তালাশী পথিককে জুলুম,অত্যাচার ,শারীরিক ও মানষিক কষ্ট স্বীকার করার জন্য সদা প্রস্তুত থাককে হবে ,নিংসংকোচে,দ্বিধাহীণ চিত্তে
নক্বশ্বন্দিয়ায়ে মুজাদ্দিদিয়া তরীক্বা উনার ইমাম হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি সালিক বা মুরীদের উদ্দেশ্যে বলেন,
“সৃষ্টি জীবের অত্যাচার উৎপীড়ন সহ্য না করে তাদের কোন উপায় নেই। সাথে সাথে আত্মীয়-স্বজন ও সহযোগীদের নির্যাতন বরদাস্ত করাও অনিবার্য।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন-
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ وَلَا تَسْتَعْجِلْ لَهُمْ.
অর্থ: হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম! “আপনি ধৈর্য্য ধারণ করুন। যেমন সম্মানিত রসূল আলাইহিমুস সালাম উনাদের মধ্য হতে যারা উলুল আ’যম রসূলগণ ছবর বা ধৈর্য্য ধারণ করেছিলেন এবং তাদের জন্য অর্থাৎ কাফেরদের ধ্বংস ও শাস্তির জন্য তড়িঘড়ি করবেন না। ” (পবিত্র সূরা আহকাফ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৩৫)