হযরত আঁখি সিরাজুদ্দীন উছমান আওদাহী রহমতুল্লাহি আলাইহি
মহাসম্মানীত,মহাপবিত্র শায়খ ও মহাসম্মানীত,মহাপবিত্র মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নিকট উনাদের পূর্ববর্তী শায়েখ হতে প্রাপ্ত বিশেষ নিয়ামত মুবারক থাকে। যা সিলসিলা অনুযায়ী পরবর্তীতে যোগ্য ও বিশ্বস্ত মুরীদদের নিকট আমানত স্বরূপ দেয়া হয়। যা মহান আল্লাহ পাক উনার ও উনার সম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশ মুবারক অনুযায়ী প্রদান করা হয়। কাজেই যিনি এ নিয়ামতের অধিকারী হন তিনি হিদায়েতের তাজদীদী কার্যক্রম সুচারুরূপে ও সঠিকভাবে পালন করতে সক্ষম হন। সুবহানাল্লাহ!
মাহবুবে ইলাহী হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি তিনি উনার আমল, আখলাক, চরিত্র, আচার, ব্যবহার, বিনয়, নম্রতা, আদব, শরাফত, ভদ্রতা, জ্ঞান, গরীমা, তাক্বওয়া, পরহেযগারী এবং দায়িত্ব পালনে একনিষ্ঠতা, কর্মকুশলতা সর্বোপরি শায়েখ উনার প্রতি যথেষ্ট ফানা-বাক্বা ও মুহব্বত দেখে হযরত আঁখি সিরাজুদ্দীন উছমান আওদাহী রহমতুল্লাহি আলাইহি উনাকেই উনার সমস্ত নিয়ামত মুবারক হস্তান্তর করেন। সুবহানাল্লাহ!
মাহবুবে ইলাহী হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনাকে দোয়া করেন।
তিনি শায়েখের দোয়া নিয়ে বাংলার মূলকে তাশরীফ আনেন। তিনি মানুষকে মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের তালিম দেয়া শুরু করেন।।