ঐতিহাসিক মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়ালের ছবির সাথে AI দিয়ে এডিট করে নিজের ছবি বসিয়ে পোস্ট করেছেন ট্রাম্প।
এই মাউন্ট রাশমোর হচ্ছে যুক্তরাষ্ট্রের সাউথ ডাকোটা অঙ্গরাজ্যে অবস্থিত গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি করা একটি ভাস্কর্য।
এই প্রেসিডেন্সিয়াল ভাস্কর্য দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ১৩০ বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
এখানে বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকৃত যে চারজন মার্কিন রাষ্ট্রপতির মূর্তি স্থান পেয়েছে তারা হলেন,
১/ জর্জ ওয়াশিংটন (১৭৩২-১৭৯৯),
২/ থমাস জেফারসন (১৭৪৩-১৮২৬),
৩/ থিওডোর রুজভেল্ট (১৮৫৮-১৯১৯), এবং
৪/ আব্রাহাম লিংকন (১৮০৯-১৮৬৫)।