🌙 পবিত্র কুরবানী ঈদ উদযাপন হোক সুন্নত মুবারক স্মরণে❗
কুরবানীর ঈদ শুধু আনন্দের দিন না—
এটি সুন্নত মুবারক, তাকওয়া ও আনুগত্যের দিন।
চলুন জেনে নিই, এই দিনের গুরুত্বপূর্ণ কিছু সুন্নত মুবারক ও করণীয় সম্পর্কে....
🕌 ঈদের দিনের সুন্নতসমূহ:
✅ খুব সকালে ঘুম থেকে উঠা
✅ ঈদের নামাজের আগে গোসল করা
✅ মিসওয়াক করা ও সুগন্ধি ব্যবহার করা
✅ সুন্দর ও পরিষ্কার সুন্নতী পোশাক পরিধান করা
✅ ঈদুল আযহার দিন নামাজের আগে কিছু না খাওয়া
• কুরবানীর গোশত দ্বারা প্রথম খাবার গ্রহণ করা সুন্নত।
✅ তাকবীরে তাশরীক পড়া
📖 ৯ যিলহজ্জ শরীফ ফজর থেকে ১৩ যিলহজ্জ শরীফ আসর পর্যন্ত প্রত্যেক ফরয নামাজের পর
> اَللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَاللّٰهُ أَكْبَرُ اَللّٰهُ أَكْبَرُ وَلِلّٰهِ الْحَمْدُ
✅ ঈদের নামাজে হেঁটে যাওয়া (সামর্থ্য থাকলে)
✅ এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা
✅ তাকবীর পাঠ করতে করতে ঈদগাহে যাওয়া
✅ বেশি বেশি দান-সদকা করা
✅ আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজ নেওয়া
━━━━━━━━━━━━━━━
🌿 গুরুত্বপূর্ণ করণীয়
✅ কুরবানীর নিয়ত বিশুদ্ধ রাখা
🌟 শুধুমাত্র মহান আল্লাহ্ পাক উনার সন্তুষ্টির জন্য
✅ পশুর প্রতি দয়া ও কোমল আচরণ করা
❌ পশুর সামনে ছুরি ধার না করা
❌ এক পশুর সামনে আরেক পশু জবাই না করা
✅ কুরবানীর স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা
✅ গরীব ও আত্মীয়দের মাঝে গোশত বণ্টন করা
✅ যিলহজ্জ শরীফের চাঁদ উঠার পর থেকে কুরবানী করার আগ পর্যন্ত চুল-নখ না কাটা
📖 সহীহ মুসলিম শরীফ
🕋 কুরবানীর মূল শিক্ষা
🌿 কুরবানী মানে শুধু পশু জবাই না—
এটা মহান আল্লাহ্ পাক উনার জন্য নিজের প্রিয় জিনিস ত্যাগ করার শিক্ষা।
📖 আল্লাহ্ পাক তিনি ইরশাদ মুবারক করেন—
“আল্লাহ পাক উনার নিকট পৌঁছে না এগুলোর গোশত ও রক্ত,
বরং পৌঁছে তোমাদের তাকওয়া।”
📖 পবিত্র সূরা হজ্জ শরীফ: ৩৭
━━━━━━━━━━━━━━━
❗আল্লাহ্ পাক তিনি আমাদের সবাইকে
সুন্নত মুবারক অনুযায়ী কুরবানী ঈদ পালন করার তাওফিক দান করুন।
✨ ঈদ মুবারক ✨