বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৭৬)
(উপসংহার)
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রহমাতুল্লিল আলামীন মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার সম্মানার্থে ১৪০০ বছর পর সমস্ত সৃষ্টিসহ আমরা ‘ইস্তাওয়া’ সম্পর্কে এক বিশেষ নিয়ামত ও নিসবতপূর্ণ ইলিম মুবারক লাভ করতে পারলাম। যা সৃষ্টির কারো জানা ছিলো না, কুল—কায়িনাতের কারো জানা ছিলো না। বিগত ১৪০০ বছরে কেউ এই (ইস্তাওয়া) উনার হাক্বীক্বত মুবারক উপলব্ধি করতে পারেননি এবং ব্যাখ্যাও করতে পারেননি। স্বয়ং হযরত ইমামে আ’যম আবূ হানীফাহ্ রহমতুল্লাহি আলাইহি উনিসহ আরো বড় বড় ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদেরকে সুওয়াল করা হয়েছিলো যে, اِسْتَوٰى (ইস্তাওয়া) শব্দের অর্থ কি? উনারা বলেছেন যে, ‘اِسْتَوٰى (ইস্তাওয়া) শব্দের শাব্দিক অর্থ আমাদের জানা রয়েছে, ‘উপবেশন করা, বরাবর হওয়া ইত্যাদি ইত্যাদি’। কিন্তু মহান আল্লাহ পাক তিনি কিভাবে اِسْتَوٰى (ইস্তাওয়া) হয়েছেন, এটা আমাদের জানা নেই।’