বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৩৫)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
১০ম হিজরী শতকের মুজাদ্দিদ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত তাফসীরগ্রন্থ ‘তাফসীরে দুর্রে মানছূর শরীফ’ উনার মধ্যে বলেন,
اَخْرَجَ حَضْرَتْ اَللَّالَكَائِىُّ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ حَضْرَتْ اِبْنِ عُيَيْنَةَ رَحْمَةُ اللهِ عَلَيْهِ قَالَ سُئِلَ حَضْرَتْ رَبِيْعَةُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ عَنْ قَوْلِهٖ {اِسْتَوٰى عَلَى الْعَرْشِ} كَيْفَ اِسْتَوٰى قَالَ اَلْاِسْتِوَاءُ غَيْرُ مَجْهُوْلٍ وَالْكَيْفُ غَيْرُ مَعْقُوْلٍ وَمِنَ اللهِ الرِّسَالَةُ وَعَلَى الرَّسُوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْبَلَاغُ وَعَلَيْنَا التَّصْدِيْقُ
অর্থ: “হযরত ইমাম লালাকাই রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইবনে উইয়াইনাহ্ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন, তিনি বলেন, হযরত রবীআহ্ রহমতুল্লাহি আলাইহি উনাকে মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কালাম মুবারক— اِسْتَوٰى عَلَى الْعَرْش (ইস্তাওয়া ‘আলাল ‘আরশ) সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি জবাবে বলেন,
اَلْاِسْتِوَاءُ غَيْرُ مَجْهُوْلٍ وَالْكَيْفُ غَيْرُ مَعْقُوْلٍ وَمِنَ اللهِ الرِّسَالَةُ وَعَلَى الرَّسُوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلْبَلَاغُ وَعَلَيْنَا التَّصْدِيْقُ
‘ইস্তিওয়া’ উনার শব্দগত অর্থ সকলের জনাা; কিন্তু কিভাবে হয়েছেন, তা সবার আক্বল বা বুঝের বাইরে। মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র ওহী মুবারক এসেছেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দয়া করে তা পেঁৗছিয়ে দিয়েছেন। আর আমাদের জন্য ফরয হচ্ছে তা বিশ্বাস করা।” (তাফসীরে দুর্রে মানছূর শরীফ ৩/৪৭৩)