বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৩৪)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
আল্লামা হযরত ইমাম আবুল হাসান আলী ইবনে মুহম্মদ ইবনে মুহম্মদ ইবনে হাবীব বছরী বাগদাদী মাওয়ারদী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ ৪৫০ হিজরী শরীফ) তিনি উনার বিশ্বখ্যাত তাফসীরগ্রন্থ ‘তাফসীরে মাওয়ারদী শরীফ’ উনার মধ্যে বলেন,
{ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ} فِيْهِ قَوْلَانِ اَحَدُهُمَا مَعْنَاهُ اِسْتَوٰى اَمْرُهٗ عَلَى الْعَرْشِ قَالَهٗ حَضْرَتْ اَلْحَسَنُ رَحْمَةُ اللهِ عَلَيْهِ وَالثَّانِىْ اِسْتَوْلٰى عَلَى الْعَرْشِ كَمَا قَالَ الشَّاعِرُ
قَدْ اِسْتَوٰى بِشْرٌ عَلَى الْعِرَاقِ ... مِنْ غَيْرِ سَيْفٍ وَّدَمٍ مِّهْرَاقٍ
অর্থ: “ ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ(ছুম্মাস্তাওয়া ‘আলাল ‘আরশ) এই বিষয়ে দুইটি মত রয়েছে। একটি মত হচ্ছে— এর অর্থ মহান আল্লাহ পাক উনার সম্মানিত আদেশ মুবারক আরশে আযীম উনার উপর প্রতিষ্ঠিত হয়েছেন। এটি বলেছেন হযরত ইমাম হাসান বছরী রহমতুল্লাহি আলাইহি তিনি।
দ্বিতীয় মত হচ্ছে— মহান আল্লাহ পাক উনার সম্মানিত আদেশ মুবারক আরশে আযীম উনার উপর আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। যেমন কবি বলেন—
قَدْ اِسْتَوٰى بِشْرٌ عَلَى الْعِرَاقِ ... مِنْ غَيْرِ سَيْفٍ وَّدَمٍ مِّهْرَاقٍ
‘বিশর ইরাকের উপর আধিপত্য বিস্তার করেছে, তরবারি ও রক্তপাত ছাড়াই’।” (তাফসীরে মাওয়ারদী ২/২২৯)