বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (৩০)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
‘তাফসীরে ত্ববারী’ উনার মধ্যে আরো উল্লেখ রয়েছে,
ثُمَّ اِرْتَفَعَ عَلَى الْعَرْشِ الرَّحْمٰنُ وَعَلَا عَلَيْهِ
অর্থ: “অতঃপর মহান আল্লাহ পাক তিনি আরশে আযীম উনার উপরে উঠেছেন এবং অবস্থান করেছেন।” (তাফসীরে ত্ববারী ১৭/৪৮০)
‘তাফসীরে বাগবী’ উনার মধ্যে উল্লেখ রয়েছে,
{ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ} عَلَا عَلَيْهِ
অর্থ: “(ছুম্মাস্তাওয়া ‘আলাল আরশ) মহান আল্লাহ পাক তিনি আরশে আযীম উনার উপর অবস্থান করেছেন।” (তাফসীরে বাগবী ৪/২৯৩)