বায়ানু হাক্বীক্বতি ‘ইস্তাওয়া’ (২৯)
ইস্তাওয়া সম্পর্কে হযরত ইমাম—মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিম উনাদের অভিমত:
বিশ্বখ্যাত মুফাসসির আল্লামা আবুল হাসান মুক্বাতিল ইবনে সুলাইমান রহমতুল্লাহি আলাইহি তিনি ‘তাফসীরে মুক্বাতিল’ উনার মধ্যে বলেন,
{ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ} يَعْنِىْ اِسْتَقَرَّ عَلَى الْعَرْشِ
অর্থ: “ছুম্মাস্তাওয়া ‘আলাল আরশ অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আরশে আযীম উনার উপর স্থির হয়েছেন।” (তাফসীরে মুক্বাতিল ২/১০৯)
‘তাফসীরে ত্ববারী’ উনার মধ্যে রয়েছে,
{ثُمَّ اسْتَوٰى عَلَى الْعَرْشِ} فَاِنَّهٗ يَعْنِىْ عَلَا عَلَيْهِ
অর্থ: “ছুম্মাস্তাওয়া ‘আলাল আরশ অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আরশে আযীম উনার উপর অবস্থান করেছেন।” (তাফসীরে ত্ববারী ১৩/৪১১)