কুরবানী কেমন পশু দিয়ে করতে হবে সে বিষয়ে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “তোমরা কুরবানী করবে মোটা-তাজা পশু দেখে। কারণ এটা (কুরবানীর পশু) পুলসিরাত পারের বাহন হবে।” সুবহানাল্লাহ! আর পুলসিরাত হচ্ছে ত্রিশ হাজার বছরের রাস্তা যা চুল অপেক্ষা চিকন, খুর অপেক্ষা ধারালো। এই পুলসিরাত পার হওয়ার জন্য কুরবানী দাতাকে কুরবানীর পশু দেয়া হবে এবং এর দ্বারা সে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হতে পারবে। এজন্য মোটা- তাজা পশু দেখে কুরবানী করতে বলা হয়েছে।