🌹গুনাখাতা করে সে গুনার মধ্যে ই ডুবে থাকে, নাউজুবিল্লাহ, তওবা কর, তওবা করলে পিছনেরটা মাফ হয়ে গেলো। কমসেকম যখন তুমি তওবা করলা। এখন তোমার বয়স যতই হোক ২০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০ বছরও যদি হয়, যখন তওবা করলা পিছনের সব গুনাহ গুলি ক্ষ মা হয়ে গেলো। আবার নতুন জিন্দেগী শুরু হলো, আবার যে তওবা করো খালেছ ঈমান এনে আমলে ছলেহ করতে পারো, তাহলে তো শুধু গুনাহ মিটে না সেগুলি আবার নেকিতে পরিবর্তন হয়ে যায়। তুমি যতবড় ফাসিক ছিলে, ততবড় নেককার হয়ে গেলা।
-🌹🌹 নছীহতে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম