পশ্চিমা সংস্কৃতিতে অবসরের জন্য টাকা জমাতে উৎসাহিত করা হয়। ষাট বছর বয়সে চাকরী ছেড়ে দিবেন, শহরতলীতে কোন বাংলোবাড়িতে কাটাবেন অবসর সময়। এতে আপত্তির কিছু নেই, তবে ষাটের পরে বেঁচে থাকবেন, এর কোন নিশ্চয়তা আছে? আগামীকালের নিশ্চয়তাই তো নাই।

প্রতিদিন আমরা ঘুমাই, মৃত্যুটাও ঘুমের মতোই। একদিন ঘুমাতে হবে দীর্ঘসময়ে জন্য, কারো ডাকেই আর উঠবো না। অনেকে খুশি হবে, কেউ কেউ কষ্ট পাবে, অধিকাংশ পরিচিতরা ভুলে যাবে দু'দিন পরেই। আমরা যত যাই কল্পনা করি, পৃথিবীতে আমরা অনেকবেশী গুরত্বহীন, আত্মীয়হীন।

এসব কিছু জেনেও আমরা প্রতিদিন গুনাহ করি, মানুষকে কষ্ট দেই, আল্লাহর নাফরমানি করি, বুঝাতে চেষ্টা করি আমি অমুকের থেকে বেশী জানি, তমুকের থেকে আমি ধর্ম মানি বেশী। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন, জীবন-জগতের গুরুত্বহীনতা বুঝার তাওফীক দান করেন।