1 ভিতরে

আসসালামু আলাইকুম।
আজকে মেঘ না থাকলে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা আছে। তাই আজকেই চুল, নোখ ইত্যাদি কেটে নিতে হবে। এরপর জিলহজ্ব শরীফ মাসের ১ম ১০ দিন ( কোরবানি পর্যন্ত ) কাটা যাবে না, তাহলে একটা কোরবানির নেকি পাওয়া যায়। (সুবহানাল্লাহ!)।
এই ১০ দিনের প্রতিদিনের রোযা ১ বছর রোযার সমান আর প্রতিটি রাত লাইলাতুল ক্বদর উনার সমতুল্য। আর আরাফার দিনের রোযা রাখলে অতিরিক্ত এক বছর আগের ও এক বছর পরের গুনাহ্খাতা মাফ হয়।
আবার ঈদের রাত এ বছরে দোয়া কবুলের ৫ রাতের মধ্যে শেষ রাত। যে ঈদের রাতে একাগ্রচিত্তে ইবাদত করবে, কিয়ামতের ময়দানে যখন সমস্ত কলবগুলি মৃতের মত নির্জীব, নির্বাক থাকবে, তখন তিনি সজীব, সতেজ ও নিশ্চিন্ত থাকবেন, ইনশাআল্লাহ।