★ পবিত্র ঈদুল আদ্বহা উনার দিনের সুন্নত হলো ঃ
(১) খুব ভোরে ঘুম থেকে উঠা।
(২) গোসল করা।
(৩) মিসওয়াক করা।
(৪) সামর্থ অনুযায়ী নতুন পোশাক পরিধান করা।
(৫) আতর ব্যবহার করা।
(৬) মহল্লার মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়া।
(৭) ঈদগাহে হেঁটে যাওয়া।
(৮) পবিত্র ঈদুল আদ্বহা উনার দিন সকালে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া।
(৯) পবিত্র ঈদুল আদ্বহা উনার দিন পবিত্র ঈদ উনার নামাজ পড়ে এসে পবিত্র কুরবানী উনার গোশত দিয়ে খাওয়া শুরু করা।
(১০) এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা।
(১১) সকাল সকাল পবিত্র ঈদ উনার নামাজ পড়ার জন্য যাওয়া।
(১২) পবিত্র ঈদ উনার নামাজ ঈদগাহে গিয়ে পড়া, সম্ভব না হলে মহল্লার মসজিদে গিয়ে পবিত্র ঈদ উনার নামাজ পড়া।
(১৩) নিম্নলিখিত দূয়া বা "তাকবীরে তাশরীক " পড়তে পড়তে ঈদগাহে যওয়া-
" আল্লাহু আকবার,আল্লাহু আকবার, লা- ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ "।
(১৪) ইসলামী শরীয়ত উনার সীমার মধ্যে থেকে খুশী প্রকাশ করা।
( বাহরুর রায়িক, আলমগীরী, শামী, শরহে বিকায়া)