মহাসম্মানিত ও মহাপবিত্র ৫৩তম বৎসর মুবারক (আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াত এবং রিসালাত মুবারক প্রকাশের ১৩তম বছর):
এ বৎসর সম্মানিত হজ্জ উনার মওসুমে আকাবার তৃতীয় বাইয়াত মুবারক অনুষ্ঠিত হন| সুবহানাল্লাহ! ৭৩ জন পুরুষ এবং ২ জন মহিলা উনারা বাইয়াত মুবারক হন| উনাদের মধ্য থেকে ১২ জনকে নাক্বীব নিযুক্ত করা হয়| সুবহানাল্লাহ!
সম্মানিত হিজরত মুবারক: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে নিয়ে মহাসম্মানিত ও মহাপবিত্র ১লা সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ (রবীউল আউওয়াল শরীফ) লাইলাতুল খমীস শরীফ (বৃহস্পতিবার) গভীর রাতে অর্থাৎ ১২টার দিকে সম্মানিত হিজরত মুবারক উনার উদ্দেশ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র মক্কা শরীফ হতে বের হয়ে প্রায় ৩ মাইল দূরে সম্মানিত সাওর গুহা মুবারক-এ মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক রাখেন| সম্মানিত সাওর গুহা মুবারক-এ ৪ দিন প্রায় ৪ রাত্রি মুবারক সম্মানিত অবস্থান মুবারক করার পর মহাসম্মানিত ও মহাপবিত্র ৫ই সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ লাইলাতু সাইয়্যিদি সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (লাইলাতুল ইছনাইনিল আযীম শরীফ অর্থাৎ সোমবার) ১২টার দিকে সেখান থেকে মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার উদ্দেশ্যে বের হন| তারপর মহাসম্মানিত ও মহাপবিত্র ৮ই রবীউল আউওয়াল শরীফ ইয়াওমুল খমীস শরীফ সকাল সকাল সম্মানিত কুবা নামক স্থানে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক রাখেন| অতঃপর তিনি সেখানে একখানা মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক নির্মাণ করেন| যা মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদে কুবা শরীফ নামে পরিচিত| সুবহানাল্লাহ! মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদ মুবারক নির্মাণ করার পর সেখানে সম্মানিত ছলাতুল জুমু‘আহ& মুবারক আদায় করেন| এটাই হচ্ছেন সম্মানিত দ্বীন ইসলাম উনার ইতিহাসে সর্বপ্রথম সম্মানিত ছলাতুল জুমু‘আহ& মুবারক| সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত কুবা শরীফ উনার মধ্যে ৪ দিন ৪ রাত্রি মুবারক সম্মানিত অবস্থান মুবারক করেন| অতঃপর তিনি সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূরিল আ’যম শরীফ উনার সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ (মহাসম্মানিত ও মহাপবিত্র ১২ই রবীঊল আউওয়াল শরীফ) সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ সকাল সকাল সেখান থেকে রওয়ানা মুবারক হয়ে চাশতের ওয়াক্তের সময় মহাসম্মানিত ও মহাপবিত্র মদীনা শরীফ উনার মধ্যে মহাসম্মানিত ও মহাপবিত্র তাশরীফ মুবারক রাখেন| সুবহানাল্লাহ!