হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি উনার অনুসারীগণ কোথায়??? বর্তমানে আপনাদেরকে খুবই প্রয়োজন... দয়া করে আবার জেগে উঠুন...

পশ্চিমবঙ্গে প্রকাশ্যে পশু জবাই নিষিদ্ধ করেছে উগ্র বিজেপি সরকার

ভারতের পশ্চিমবঙ্গ বিজেপি সরকার রাজ্যটিতে প্রকাশ্যে গরুসহ সব ধরনের পশু জবাই সম্পূর্ণ নিষিদ্ধ করেছ। নতুন নিয়ম অনুযায়ী, যেকোনো পশু জবাই করতে হলে সরকারি অনুমোদন এবং পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

শুধুমাত্র ১৪ বছরের বেশি বয়সী পশু, যারা প্রজনন বা কাজের অনুপযুক্ত, তাদেরই জবাইয়ের অনুমতি দেওয়া হবে। এছাড়া গুরুতর অসুস্থ বা বিকলাঙ্গ পশুর ক্ষেত্রেও সনদ সাপেক্ষে অনুমতি মিলতে পারে।

নির্দেশনা অনুযায়ী, অনুমোদিত পশু কেবল নির্দিষ্ট কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানেই জবাই করা যাবে। রাস্তা বা জনসমাগমস্থলে পশু জবাই করা এখন থেকে আমলযোগ্য অপরাধ।

নিয়ম ভাঙলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। এছাড়া সরকারি কর্মকর্তাদের পরিদর্শনে বাধা দেওয়াকেও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

image