শুরু হয়েছে পবিত্র কুরবানি নিয়ে চুলকানি!
কুরবানির আগে মিডিয়ার এসব অপপ্রচার দেখলে মনে হয়, গরুর সব রোগ কেবল কোরবানির আগেই মাথাচাড়া দিয়ে ওঠে। কোরবানিদাতাদের মধ্যে ভীতি, আতঙ্ক ছড়ানোর জন্য এসব অপপ্রচার করে মিডিয়াগুলো।
এদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেয়া উচিত। কারণ কোরবানি শুধু মুসলমানদের শুধু বিষয় নয়, দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি এবং প্রোটিনের সুষম বণ্টনের অন্যতম উপলক্ষ।
কোরবানি ছাড়া সারা বছর দেশের দরিদ্র জনগোষ্ঠী গরুর গোশত খেতে পারেনা উচ্চ মূল্যের কারণে। কোরবানির সুবাদে তাদের ঘরে গরুর গোস্ত বণ্টিত হয়।
তাই কুরবানি যত বেশি হবে তত অর্থনীতি চাঙ্গা হবে, গরিব জনগোষ্ঠীর প্রোটিনের ঘাটতিও তত বেশি পূরণ হবে।
যেসব মিডিয়া, মহল কোরবানি নিয়ে ভীতি ছড়াবে তাদের আইনের আওতায় আনতে হবে।