হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনারা উম্মতদের ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ (জাহির ও বাতিন ইলম) শিক্ষা দিয়েছেন ,ঠিক উনাদেরই প্রতিনিধি মহাসম্মানীত,মহাপবিত্র শায়খ ও মহাসম্মানীত,মহাপবিত্র মুর্শিদ ক্বিবলা আলঅইহিস সালাম উনারা নবুওয়্যাতী ইলম (ইলমে ফিক্বাহ ও ইলমে তাছাউফ) নিজের জীবনে বাস্তবায়িত করে উম্মতদেরকে হযরত নবী-রসূল আলাইহিমুস সালামগণ উনাদের পথে পরিচালিত করেন।
এককথায় মহাসম্মানীত,মহাপবিত্র শায়খ ও মহাসম্মানীত,মহাপবিত্র মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার অনুসরণ নিজের জীবনে বাস্তবায়ীত করা মানে নুরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনাকে অনুসরণ করা । কেননা নবুওয়্যাতের দরজা বন্ধ। এখন আর নবী-রসুল আসবেন না। তাহলে এখন মহাসম্মানীত,মহাপবিত্র শায়খ ও মহাসম্মানীত,মহাপবিত্র মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার অনুসরণ করলেই নুরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনাকে অনুসরণ করা হবে।