দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
বই পরিচিতি:
দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বইটিতে রয়েছে যুগে যুগে নবীর হাজারো আশিকগণের নবী করিম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীদার মুবারক লাভের বাস্তব ঘটনা। বইটি পড়ে অনেকে হয়তোবা চোখের পানি ধরে রাখতে পারবেন না, কেউবা এমন একটি বইয়ের অপেক্ষা করছিলেন যুগ যুগ ধরে। কারোবা বইটি পেয়ে অনেক আনন্দ লাগবে। আবার কারো অনেক দিনের মনের আশা পূর্ণ হবে। বইটি হাজারও মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। বইটি একটি জ্বলন্ত প্রদীপ। যা আশেকে রসূলদের দিলে ইশকের আলো প্রজ্বলিত করবে। বইটি পড়ে অনেকে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি আরও ফানা বাকা হবেন এবং দীদার মুবারক লাভের আকাঙ্ক্ষা জাগ্রত হবে ইনশাআল্লাহ। বইটিতে প্রিয় নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দীদার মুবারক লাভ করেছেন এমন বিখ্যাত অনেক সাহাবী,তাবেয়ী, তাবে তাবেয়েইন সুফী, দরবেশ, আউলিয়া কেরামগণের বাস্তব ঘটনা রয়েছে। আর সেজন্য সকল নবীপ্রেমিকদের বইটি হাত ছাড়া করা উচিত হবে না।
দীদারে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
সংকলন : মাওলানা মুহম্মদ গোলাম হাসান
বইটি অর্ডার করতে যোগাযোগ করুন 01327375495