★খিলাফত ও মানবরিচত তন্ত্র-মন্ত্র কী?
‘সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওওয়াহ মুবারক’ উনার পরিচিতিঃ
আল্লামা ইবনে খালদূন রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘আল মুক্বদ্দিমাহ’ গ্রন্থে উল্লেখ করেন,
مَقْصُوْدُ الشَّارِعِ بِالنَّاسِ صِلَاحُ آخِرَتِهِمِ فَوَجَبَ بِمُقْتَضَى الشَّرَائِعِ حَمْلُ الْكَافَّةِ عَلَى الْاَحْكَامِ الشَّرْعِيَّةِ فِىْ اَحْوَالِ دُنْيَاهُمْ وَآخِرَتِهِمْ وَكَانَ هٰذَا الْحُكْمُ لِاَهْلِ الشَّرِيْعَةِ وَهُمُ الْاَنْبِيَاءُ وَمَنْ قَامَ فِيْهِ مَقَامِهِمْ وَهُمُ الْخُلَفَاءُ .
নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের উদ্দেশ্য হলো মানুষের পরলৌকিক মঙ্গল বিধান করা এবং এই উদ্দেশ্যেই সকল মানুষ কে শরঈ বিধি নিষেধের মাধ্যমে ইহলৌকি ও পরলৌকি সর্ব বিধ কল্যাণের পথে পরিচালিত করা। এটা হযরত নবী রসূল আলাইহিমুস সালাম উনাদের কাজ। পরবর্তীতে যারা উনাদের স্থলাভিষিক্ত হয়েছেন, উনারাই খলীফা বা প্রতিনিধি। (আল মুকাদ্দিমাহ)
তিনি আরো বলেন,
نِيَابَةٌ عَنْ صَاحِبِ الشَّرِيْعَةِ فِىْ حِفْظِ الدِّيْنِ وَسِيَاسَةِ الدُّنْيَا بِهٖ تُسَمّٰى خِلَافَةً وَاِمَامَةً وَالْقَائِمِ بِهٖ خَلِيْفَةً وَاِمَامًا
ছাহিবুশ শরীয়াহ তথা নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতিনিধি হয়ে দ্বীনী বিধান কে সংরক্ষণ এবং সেই অনুসারে শাসন ব্যবস্থা পরিচালনা করা কে খিলাফত বা ইমামত বলা হয়। আর যিনি এই কার্য সম্পাদন করেন উনাকে বলা হয় খলীফা বা ইমাম। (আল মুকাদ্দিমাহ)
النُّـبُوَّةِ خِلَافَةٌ (খিলাফত) শব্দটি আরবী। উনার শাব্দিক অর্থ হচ্ছে—প্রতিনিধিত্ব করা, স্থলাভিষিক্ত হওয়া। মূলকথা হলো—নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নায়িব হয়ে উনার যাহিরী—বাতিনী প্রতিনিধিত্ব করা। যেমন— খলীফাতু রসূলিল্লাহ, আফদ্বালুন নাস বা’দাল আম্বিয়া, ছিদ্দীক্বে আকবর সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম।
عَلـٰى (আলা) শব্দ মুবারক খানা ‘হরফে জার’। অর্থ— উপর। مِنْهَاجِ (মিনহাজ) শব্দ মুবারক উনার অর্থ হচ্ছে— সিড়ি, পদাঙ্ক, পথ ইত্যাদি। اَلنُّـبُوَّةِ (আন নুবুওওয়াহ) এখানে নুবুওওয়াত বলতে সম্মানিত নুবুওওয়াত মুবারক ও রিসালত মুবারক উনাদের কে বুঝানো হয়েছে। অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বুঝানো হয়েছে।
সুতরাং خِلَافَةٌ عَلـٰى مِنْهَاجِ النُّـبُوَّةِ (খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ) উনার শাব্দিক অর্থ হচ্ছে—নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ নায়িব হয়ে উনার পদাঙ্ক মুবারক বা উনাকে অনুসরণ—অনুকরণ করে উনার যাহিরী—বাতিনী প্রতিনিধিত্ব করা। (সুবহানাল্লাহ)
পরিভাষায়, মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি—রেযামন্দি মুবারক হাছিলের লক্ষ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনাকে প্রতিষ্ঠা করা জন্য মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যাহিরী—বাতিনী সর্ব দিক থেকে সূক্ষ্মাতি—সূক্ষ্ম, পূঙ্খাণু—পূঙ্খরূপে অনুসরণ—অনুকরণ করে শরীয়ত নির্দিষ্ট পন্থায় কোন এলাকা, দেশ, গোটা পৃথিবী বা সারা কায়িনাত পরিচালনা করাকে সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ মুবারক বলে। আর যিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ নায়িব হয়ে উনাকে যাহিরী—বাতিনী সর্ব দিক থেকে সূক্ষ্মাতি—সূক্ষ্ম ও পূঙ্খাণু—পূঙ্খরূপে অনুসরণ—অনুকরণ করে শরীয়ত নির্দিষ্ট পন্থায় তথা সম্মানিত কুরআন শরীফ, সম্মানিত হাদীছ শরীফ, সম্মানিত ইজমা শরীফ ও সম্মানিত ক্বিয়াস শরীফ উনাদের আলোকে কোন এলাকা, দেশ, গোটা পৃথিবী অথবা সারা কায়িনাত শাসন বা পরিচালনা করে থাকেন উনাকে খলীফা বলে। (সুবহানাল্লাহ) সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে এরূপ আখাচ্ছুল খাছ মহান খলীফা আলাইহিমুস সালাম উনাদের সংখ্যা ১২জন।
ধারাবাহিকতার দিক থেকে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ১২জন মহান খলীফা আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন,
১. ছিদ্দীক্বে আকবর সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম,
২. ফারূক্বে আ’যম সাইয়্যিদুনা হযরত উমর ইবনুল খত্ত্বাব আলাইহিস সালাম,
৩. সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাঈন আলাইহিস সালাম,
৪. আসাদুল্লাহিল গালিব সাইয়্যিদুনা হযরত আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম,
৫. ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম,
৬. ছাহিবুস সির সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু,
৭. সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু,
৮. হযরত ওমর বিন আব্দুল আযীয রহমতুল্লাহি আলাইহি,
৯. আমীরুল মু’মিনীন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি,
১০. সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন সম্মানিত রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম,
১১. সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা, খলীফাতুল মুসলিমীন, আমীরুল মু’মিনীন, খলীফাতুল উমাম, আল মানছূর হযরত শাহযাদাহ হুযূর ক্বিবলা আলাইহিস সালাম এবং
১২. হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম।
সহজে বুঝার জন্য এই ভাবে বলা যেতে পারে,
নুবুওওয়াত—রিসালাতঃ হযরত নবী—রসূল আলাইহিমুস সালাম উনারা সম্মানিত ওহী মুবারক অনুযায়ী যেই ভাবে শাসনকার্য পরিচালা করে থাকেন, সেটাকে নুবুওওয়াত ও রিসালাত বলে।
খিলাফতঃ উম্মত হযরত নবী—রসূল আলাইহিমুস সালাম উনাদের কে পরিপূর্ণ রূপে অনুসরণ করে শরীয়ত নির্দিষ্ট পন্থায় যেভাবে শাসনকার্য পরিচালনা করেন, সেটা কে খিলাফত বলে।
উল্লেখ্য যে, হযরত সিকান্দার যুলক্বরনাইন রহমাতুল্লাহি আলাইহি তিনি যেই পদ্ধতিতে দেশ বা পৃথিবী পরিচালনা করেছেন, সেটা হচ্ছে খিলাফত। আর হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার ওহী মুবারক অনুযায়ী যেভাবে পৃথিবী পরিচালনা করেছেন বা শাসনকার্য পরিচালনা করেছেন, সেটা হচ্ছে, রিসালাত বা নুবুওওয়াত।
রাজতন্ত্রঃ রাজা—বাদশাহরা তাদের মনগড়া পদ্ধতিতে যেভাবে দেশ পরিচালনা করে থাকে, সেটা হচ্ছে, রাজতন্ত্র।
রাজতন্ত্র থেকে শুরু করে, মানব রচিত যত তন্ত্র—মন্ত্র, মতবাদ রয়েছে, যেমন, গণতন্ত্র, সমাজতন্ত্র, মাওবাদ, লেলিনবাদ ইত্যাদি সমস্ত কিছু বাতিল বা পরিত্যায্য। কেননা মহান আল্লাহ পাক তিনি ‘সম্মানিত কুরআন শরীফ’ উনার মধ্যে ইরশাদ মুবারক করেছেন,
هُوَ الَّذِىْ اَرْسَلَ رَسُولَهٗ بِالْهُدٰى وَدِيْنِ الْحَقِّ لِيُظْهِرَهٗ عَلَى الدِّيْنِ كُلِّهٖ وَكَفٰى بِاللهِ شَهِيْدًا.
তিনি সেই খালিক্ব, মালিক, রব মহান আল্লাহ পাক রব্বুল আলামীন, যিনি উনার হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সত্য দ্বীন ও পবিত্র হিদায়েত সহ পাঠিয়েছেন অতীতের পবিত্র ওহী মুবারক উনার দ্বারা নাযিলকৃত সমস্ত দ্বীন এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের মানব রচিত সমস্ত তন্ত্র—মন্ত্র— মতবাদ কে বাতিল ঘোষণা করে দিয়ে। আর সাক্ষী হিসেবে যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট।” (পবিত্র সূরা ফাতহ শরীফঃ পবিত্র আয়াত শরীফ— ২৮)
এই পবিত্র আয়াত শরীফ থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত যে, সম্মানিত দ্বীন ইসলাম উনার মধ্যে মানব রচিত কোনো তন্ত্র—মন্ত্র, মতবাদ, নিয়ম—নীতি, তর্য—তরীক্বা তথা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মাওবাদ, লেলিনবাদ ইত্যাদি কোনো প্রকার তন্ত্র—মন্ত্র—মতবাদই জায়িয নেই; বরং সম্পূর্ণ রূপে হারাম, নাজায়িয ও কুফরী—শিরকীর অন্তর্ভুক্ত এবং চিরজাহান্নামী হওয়ার কারণ।
সম্মানিত ইসলাম উনার মধ্যে রয়েছে, সম্মানিত নুবুওওয়াত—রিসালাত মুবারক এবং সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ মুবারক। যেহেতু নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পর ক্বিয়ামত পর্যন্ত আর নতুন করে কোন নবী—রসূল আলাইহিস সালাম দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক নিবেন না, তাই ক্বিয়ামত পর্যন্ত সম্মানিত মুসলমান উনাদের একমাত্র শাসন ব্যবস্থা হচ্ছে, সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ মুবারক। সেজন্যই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন,
لَا يَزَالُ الدِّيْنُ قَـائِمًا حَتّٰـى تَقُوْمَ السَّاعَةُ اَوْ يَكُوْنُ عَلَيْهِمُ اثْنَا عَشَرَ خَلِيْفَةً كُلُّهُمْ مّـِنْ قُرَيْشٍ وَفِىْ رِوَايَةٍ لَا يَزَالُ الْاِسْلَامُ عَزِيْزًا اِلَى اثْنَىْ عَشَرَ خَلِيْفَةً كُلُّهُمْ مّـِنْ قُرَيْشٍ.
অর্থঃ “হযরত জাবির ইবনে সমুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “ক্বিয়ামত অবধি সময়ের মধ্যে সম্মানিত দ্বীন ইসলাম শক্তিশালী থাকবে ১২ জন মহান খলীফা আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে। উনারা প্রত্যেকেই সম্মানিত কুরাইশ বংশীয় হবেন।” (সুবহানাল্লাহ)
অন্য বর্ণনায় এসেছে, সম্মানিত দ্বীন ইসলাম ততদিন পর্যন্ত পরাক্রমশালী থাকবে, কুওওয়াতশালী থাকবে যতদিন পর্যন্ত ১২ জন মহান খলীফা আলাইহিমুস সালাম উনাদের মুবারক আর্বিভাব ঘটবে। উনারা প্রত্যেকেই সম্মানিত কুরাইশ বংশীয় হবেন।” সুবহানাল্লাহ) (পবিত্র বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফ, তিরমিযী শরীফ, আহমদ শরীফ, হাকিম শরীফ, বাযযার শরীফ, আবূ ইয়া’লা শরীফ, আবূ শায়বা শরীফ, আবূ আওয়ানা শরীফ, বাইহাক্বী শরীফ, ইবনে হিব্বান শরীফ, ইবনে জা’দ শরীফ, আবূ নাঈম শরীফ, শরহুস সুন্নাহ শরীফ, মুসনাদে ত্বয়ালসী শরীফ, আল মু’জামুল কাবীর শরীফ, আল মু’জামুল আওসাত্ব শরীফ, দায়লামী শরীফ, জামিউল আহাদীছ শরীফ, জামউল জাওয়ামি’ শরীফ, ইস্তিয়াব শরীফ, জামি’উল উছূল শরীফ, তারীখুল খুলাফা, মুখতাছারু তারীখি দিমাশক, তারীখে বাগদাদ, ফাতহুল কাবীর শরীফ, মাজমাউঝ ঝাওয়াইদ শরীফ, মাত্বালিবুল আলিয়া শরীফ, সুবুলুল হুদা ওয়ার রশাদ শরীফ, আছ ছওয়াইকুল মুহরিক্বাহ শরীফ, ইযালাতুল খফা শরীফ, বিদায়া—নিহায়া, আন নিহায়া ফিল ফিতান, তারীখ লিআবী নাঈম, মিশকাত শরীফ, খছাইছুল কুবরা শরীফ ইত্যাদি)
সুতরাং মুসলমান সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ মুবারক ব্যতিত অন্য শাসন ব্যবস্থা গ্রহণ করতে পারে না। মুসলমান উনাদের একমাত্র শাসন ব্যবস্থা হচ্ছে, সম্মানিত খিলাফত আলা মিনহাজিন নুবুওওওয়াহ মুবারক। সুবহানাল্লাহ!
#খিলাফত
@highlight
#sm40