জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল ও পাকিস্তান 🇵🇰 এর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যখন ইসরায়েল বারবার পাকিস্তানের নাম উল্লেখ করে।

পাকিস্তান ইসরায়েলকে আক্রমণ করে বলে, এটি একটি “দখলদার রাষ্ট্র, ভিক্টিম সাজছে, জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করছে এবং গাজায় রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে।”

পাকিস্তান আরও বলে, “আমরা একটি দায়িত্বজ্ঞানহীন দুষ্কৃতিকারী রাষ্ট্রের ইঙ্গিত মেনে নিতে পারি না—যে রাষ্ট্র আসলে রাষ্ট্রীয় সন্ত্রাসের সবচেয়ে ভয়াবহ উদাহরণ সৃষ্টি করছে, যা আমরা গাজায় এবং আসলে কয়েক দশক ধরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে প্রত্যক্ষ করছি।”