🚩 মুনাফিকদের নতুন ফিতনা: “ দরবার শরীফ আগে হক ছিল, এখন নাকি পথভ্রষ্ট!”

আজকাল কিছু মুনাফিক ও জাহেল ফেসবুক-সোশ্যাল মিডিয়ায় বলে বেড়াচ্ছে—
“এতদিন যাদের হক দরবার শরীফ মনে করতাম আজ তারা পথভ্রষ্ট হয়ে গেছে। মুজাদ্দিদ আলাইহিস সালাম উনার দরবার শরীফ এক সময় হক ছিল, এখন নাকি হক নেই নাউযুবিল্লাহ।”

👉 এ ধরনের কথা নিছক অজ্ঞতা, বিদআতী মানসিকতা এবং মুনাফিকির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়।

🔹 ১. হক কখনো বদলায় না

📖 আল্লাহ পাক ইরশাদ করেন—

“বলুন! হক এসেছে আর বাতিল ধ্বংস হয়েছে। নিশ্চয়ই বাতিল ধ্বংস হওয়ারই যোগ্য।”
(সুরা বনী ইসরাঈল: ৮১)

➡️ হক আল্লাহর পক্ষ থেকে এসেছে। তাই হক কখনো বাতিল হয় না।

🔹 ২. মুজাদ্দিদ কখনো পথভ্রষ্ট হন না

রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন—

“নিশ্চয়ই আল্লাহ এই উম্মতের জন্য প্রতি শতাব্দীর শুরুতে এমন একজনকে প্রেরণ করবেন, যিনি তাদের জন্য দীনের নবায়ন করবেন।”
(সুনান আবু দাউদ: ৪২৯১)

➡️ মুজাদ্দিদ আলাইহিস সালাম হচ্ছেন আল্লাহর মনোনীত। তাই তাঁকে “পথভ্রষ্ট” বলা মানে সরাসরি কুরআন-হাদীস অস্বীকার করা।

🔹 ৩. মুনাফিকদের স্বভাবই উল্টোপাল্টা কথা বলা

📖 আল্লাহ পাক বলেন—
“যখন তাদের বলা হয়, তোমরা ঈমান আনো যেমন মানুষ ঈমান এনেছে, তারা বলে— আমরা কি বোকার মত ঈমান আনব? জেনে রাখ, আসলে তারাই বোকারা, কিন্তু তারা বোঝে না।”
(সুরা বাকারা: ১৩)

➡️ আজকের মুনাফিকরাও একইভাবে হক দরবার শরীফকে নিয়ে উপহাস করছে।

image