মহাসম্মানীত মহাপবিত্র শায়খ ও মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার নছিহত মুবারক
তারিখ: ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরী (al-hikmah-live-14-06-1448)
১. ইস্তেগফার, তওবা ও বায়আত মুবারক
এখন আমরা ইস্তেগফার ও তওবা পাঠ করব। যারা পাগড়ি ধরতে পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা ধরতে পারেননি গায়ে গায়ে হাত রাখলেই চলবে। আর যারা দূর-দূরান্ত থেকে, দেশ-বিদেশ থেকে শুনতে পাচ্ছেন, তারা আমাদের সাথে সাথে ইস্তেগফার ও তওবা পাঠ করুন। আমরা যা বলব সাথে সাথে বলুন:
• بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)
• بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)
• اَللّٰهُمَّ إِنِّيْ أَتُوْبُ إِلَيْهِ مِنْ كُلِّ ذَنْبٍ أَلْكَبَائِرِ وَالصَّغَائِرِ وَالْكُفْرِ وَالشِّرْكِ وَالْبِدْعَةِ وَالظَّاهِرِ وَالْبَاطِنِ وَالِاخْتِيَارِيِّ وَبِغَيْرِ الِاخْتِيَارِيِّ
(আল্লাহুম্মা ইন্নি আতুবু ইলাইহি মিন কুল্লি জাম্বিন আল-কাবাইরি ওয়াস-সাগাইরি ওয়াল-কুফরি ওয়াশ-শিরকি ওয়াল-বিদআতি ওয়াজ-জাহিরি ওয়াল-বাতিনি ওয়াল-ইখতিয়ারিয়্যি ওয়া বিগাইরিল ইখতিয়ারিয়্যি)
• أَسْتَغْفِرُ اللّٰهَ رَبِّيْ مِنْ كُلِّ ذَنْبٍ وَأَتُوْبُ إِلَيْهِ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ الْعَلِيِّ الْعَظِيْمِ
(আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিওঁ ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম)
• لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَّسُوْلُ اللّٰهِ
(লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ)
• أَشْهَدُ أَنْ لَّا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهٗ وَرَسُوْلُهٗ
(আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু)
• اَللّٰهُمَّ إِنِّيْ أُبَايِعُ عَلٰى يَدِ شَيْخِ عَلَيْهِ السَّلَامُ كَمَا بَايَعَ رَسُوْلُ اللّٰهِ صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصْحَابَهٗ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي النَّشَاطِ وَالْكَسَلِ وَالنَّفَقَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ وَعَلَى الْأَمْرِ بِالْمَعْرُوْفِ وَالنَّهْيِ عَنِ الْمُنْكَرِ وَعَلٰى أَنْ نَّقُوْلَ فِي اللّٰهِ لَا تَأْخُذُنَا فِيْهِ لَوْمَةُ لَائِمٍ الَّذِيْ هُوَ مُسْتَفِيْدٌ فِيْ كُلِّ طَرِيْقَةٍ الْقَادِرِيَّةِ وَالْجِشْتِيَّةِ وَالنَّقْشَبَنْدِيَّةِ وَالْمُجَدِّدِيَّةِ الْعَالِيَةِ وَالْمُحَمَّدِيَّةِ وَالْأُمِّيَّةِ
(আল্লাহুম্মা ইন্নি উবায়ি'উ আলা ইয়াদি শায়খি আলাইহিস সালাম কামা বায়া'আ রাসুলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু আলাস-সাময়ি ওয়াত-ত্বা'আতি ফিন-নাশাতি ওয়াল-কাসালি ওয়ান-নাফাকাতি ফিল-উসরি ওয়াল-ইউসরি ওয়া আলাল-আমরি বিল-মারুফি ওয়ান-নাহয়ি আনিল-মুনকার। ওয়া আলা আন নাকুলা ফিল্লাহি লা তা'খুজুনা ফিহি লাওমাতু লায়িমিন আল্লাজি হুয়া মুস্তাফিদুন ফি কুল্লি ত্বরীক্বাতিল কাদিরিয়্যাতি ওয়াল-চিশতিয়্যাতি ওয়ান-নাক্বশাবন্দিয়্যাতি ওয়াল-মুজাদ্দিদিয়্যাতিল আলিয়াতি ওয়াল-মুহাম্মাদিয়্যাতি ওয়াল-উম্মিয়্যাহ)
২. ছাত্রদের জিকির ও তালিম প্রসঙ্গে নছিহত
তোমাদের ছাত্রদের জিকিরে আরও জোর দেওয়া উচিত। যারা তোমরা পাঠদানকারী আছো, তাদের দায়িত্ব এটা—ছাত্রদের জিকিরগুলো ঠিকমতো করানো। জিকির করায় না কেন ঠিকমতো? নাইলে তো ঘুমাবেই। জিকির করাইতে হবে। এটা শ্রেণি শিক্ষকদের দায়িত্ব। যখন দর্স চলে, তখন তাদেরকে একসাথে বুঝিয়ে দিয়ে বলে দিলেই হয়। এটা তো শ্রেণি শিক্ষকদেরই দায়িত্ব।
ছাত্রদের অনেকেই এই ছোট পোলাপান, এগুলো ডান-বাম বোঝে না। এদের তো বোঝাইতে হবে। বাদ এশা ও বাদ ফজর দুরুদ শরিফ ঠিক রাখতে হবে। এটা তো সহজ। আর 'পাছ-আনপাছ' করুক, যতক্ষণ পারে পাছ-আনপাছটা করুক। এটা একটা অভ্যাস করে দিলেই হয়। আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। এগুলো বাচ্চাদের তো বারবার বলতে হবে, একবার-দুইবার বললে তো হয় না। যারা বয়স্ক, এদেরকেই তো আমি সারাদিন বলি, তবুও প্রতিদিনের আমল ঠিকমতো করে না। তাহলে বাচ্চারা করবে কোত্থেকে? এদেরকে তাই বারবার বলতে হবে, বারবার বোঝাইতে হবে। বলতে বলতে হয়তো করবে। মানুষ তো আর একবারেই করে না।
৩. মানুষের অন্তরের কঠোরতা ও ইবলিসের ওয়াসওয়াসা
একবার বললেই যদি সব হতো, তাহলে ১ লক্ষ ২৪ হাজার আর ২ লক্ষ ২৪ হাজার নবী-রাসুল আলাইহিমুস সালাম আসছেন—তাহলে তো সব লোক হেদায়েত হয়ে যেত। কই, হেদায়েত তো হলো না! হাদিস শরিফে আছে, কেয়ামতের দিন ১২০ কাতার হবে। তার মধ্যে ৮০ কাতারই হবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-উনার উম্মত। সুবহানাল্লাহ! আর বাকি ১ লক্ষ ২৪ হাজার অথবা ২ লক্ষ ২৪ হাজার নবী-রাসুল আলাইহিমুস সালাম-উনাদের উম্মত মিলিয়ে মাত্র ৪০ কাতার।
তাহলে মানুষ শুনলো কোথায়? শুনেই নাই, ঈমানই আনে নাই। মানুষ তো সহজে শোনে না। মানুষের অন্তরটা পাথরের চেয়েও অনেক কঠিন, লোহার থেকেও কঠিন। এজন্য বারবার বলতে হবে। আর ইবলিস তো সব সময়, সারাক্ষণ ওয়াসওয়াসা দেয়। জিকিরটা জারি না থাকলে ইবলিস তো তাকে ছাড়বে না। ইবলিসের তো কাজটাই এটা। ইবলিস যে ওয়াদা করেছিল মহান আল্লাহ পাক উনার কাছে—
فَبِعِزَّتِكَ لَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِيْنَ
(ফাবি ইজ্জাতিকা লা উগওয়িয়ান্নাহুম আজমাইন) — "আপনার ইজ্জতের কসম, আমি তাদের সকলকেই পথভ্রষ্ট করব।"
ইবলিস বললো যে, সে তো হযরত আবুল বাশার আলাইহিস সালাম-উনার কারণে মরদুদ (বিতাড়িত) হয়ে গেলো, তাই উনার যত আওলাদ আছে সবাইকে সে গোমরাহ করবে (নাউজুবিল্লাহ)। ইবলিস তার ওয়াদা ভুলে নাই, সে ঠিকই কাজ করে যাচ্ছে। এটা তো কঠিন একটা বিষয়।
ইবলিসটা সবচেয়ে বড় নাদান ও মূর্খ। এইজন্য যে, সে অনন্তকাল জাহান্নামে থাকবে—এটা কি সোজা কথা? সে স্বেচ্ছায় সেটা গ্রহণ করলো (নাউজুবিল্লাহ)। সে একটা সেজদা দিলেই হয়ে যেত, কিন্তু সে দিলো না। অনন্তকাল জাহান্নাম সে গ্রহণ করলো, এটা তো সোজা কথা না। এখন সে খুব বাড়াবাড়ি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে ঠিক আছে; কিন্তু যখন পাকড়াও হবে তখন যাবে কোথায়? তখন তো অনন্তকাল জাহান্নামে থাকবে। ওইটা তার বোঝা উচিত ছিল, সে তো বুঝতে পারলো না।
এখন সে তার ওয়াদা অনুযায়ী সারাক্ষণ শয়তানি করছে। সে মানুষের রগ-রেশায় চলাচল করে। যার জন্য মানুষ সহজে ঈমানের উপর ইস্তেকামাত (অবিচল) থাকতে পারে না। এজন্যই বারবার বলতে হবে। ইবলিস যেহেতু সারাক্ষণই ওয়াসওয়াসা দেয়, তাই মানুষকেও সারাক্ষণ, সারাদিন বলতে হবে।
৪. হযরত নূহ আলাইহিস সালাম-উনার দাওয়াতের দৃষ্টান্ত
এই যে নবী-রাসুল আলাইহিমুস সালাম সারাদিন বলেছেন। এখন যাদের নসিবে হেদায়েত ছিল, তারা হেদায়েত হয়েছে; আর বাকিরা বাদ পড়ে গেছে। কুরআন শরিফে হযরত নূহ আলাইহিস সালাম-উনার কথা এসেছে—
إِنِّيْ دَعَوْتُ قَوْمِيْ لَيْلًا وَّنَهَارًا
(ইন্নি দা'আওতু ক্বাওমি লাইলাওঁ ওয়া নাহারা) — "নিশ্চয়ই আমি আমার কওমকে দিন ও রাত (সারাক্ষণ) দাওয়াত দিয়েছি।"
হযরত নূহ আলাইহিস সালাম বললেন যে, "হে আল্লাহ পাক! আমি তো দিন-রাত্র ২৪ ঘণ্টা দাওয়াত দিয়েছি, কই কেউ তো শোনে না!" এখনকার মানুষও সহজে শুনবে না, কারণ ইবলিস সারাক্ষণ ওয়াসওয়াসা দেয় ও রগ-রেশায় ঘুরে বেড়ায়। এখন যারা ঈমানদার হয়ে গেছে, তারা হয়তো ঈমানের উপর ইস্তেকামাত থাকার চেষ্টা করবে। কিন্তু ইবলিস তো তার ওয়াসওয়াসা বন্ধ করবে না। এইজন্য মানুষকে বারবার বলতে হবে।