সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১১৫)

এখন এখানে বলা হয়েছে হাদীছ শরীফ-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক এর বিদায়ের বিষয়টা-

إِنَّ رَبَّكَ لَمُشْتَاقٌ إِلَيْكَ

হে হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনার জন্য আপনার যিনি রব তিনি অধীর আগ্রহে অপেক্ষমাণ রয়েছেন যে আপনি কখন যাবেন-

يُسَلِّمُ عَلَيْكَ

আপনার উপর তিনি সালাম পাঠিয়েছেন। আপনি কখন যাবেন সেই অধীর আগ্রহে মহান আল্লাহ পাক তিনি অপেক্ষমান রয়েছেন। আপনি সন্তুষ্ট হয়ে খুশি হয়ে যেন যান; মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি সালাম পাঠিয়েছেন।

এই যে বিষয়টা, এখানে ফিকিরের বিষয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- উনাকে যে, দায়িত্ব দিয়েছেন সেটা তিনি পালন করেছেন, মহান আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। খুশি হয়ে জানিয়েছেন যে আপনার তো দায়িত্ব শেষ হয়েছে এখন আপনি চলে আসতে পারেন। আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও উনার যে দায়িত্ব ছিলো সেটা সমাধা করে উম্মতের সম্পূর্ণ যিম্মাদারী মহান আল্লাহ পাক উনার উপর দিয়ে তিনিও সন্তুষ্টচিত্তে চলে গেছেন।

اَلْآنَ تَمَّتْ أُمْنِيَّتِي، وَطَابَتْ نَفْسِي لِلْمَوْتِ

আমার আশা পুরা হলো এবং অন্তর আমার ইতমিনান হলো, মন সন্তুষ্ট হলো, এখন আমি যেতে পারবো। তিনি সন্তুষ্টচিত্তে মহান আল্লাহ পাক উনার কাছে প্রত্যাবর্তন করলেন মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে।

কাজেই, নবী এবং রসূল আলাইহিমুস সালাম উনারা এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক আখিরী নবী, নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিতো অন্যদের মত নন। মহান আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে উনাকে নিয়ে গেলেন। মহান আল্লাহ পাক খুশি হলেন এতে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও খুশি হলেন। এখন কেউ যদি বলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার বিদায়ের কারণে ইবলিস খুশি হয়েছে তাহলে এটা কুফরী হবে। ইবলিস খুশি হতে পারে না। কারণ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো দায়িত্ব পূর্ণ করেছেন। যথাযথভাবে তিনি দায়িত্ব পূর্ণ করে আবার মহান আল্লাহ পাক উনার সাক্ষাতে চলে গেছেন। এখন তিনি চলে গেছেন কোথায়? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনার যে দুনিয়াবী জিন্দেগী মুবারকে দায়িত্ব ছিলো সেটা সম্পন্ন করে। কিন্তু পরবর্তী যে দায়িত্ব রয়েছে সেটা কিন্তু উনার কাছে রয়েই গেছে। সেটা তিনি সেখান থেকে সমাধা করবেন।

যেটা হাদীছ শরীফ-এ এসেছে-

عَنْ حَضْرَتْ مُعَاوِيَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ يُّرِدِ اللهُ بِهٖ خَيْرًا يُّفَقِّهْهُ فِي الدِّينِ، وَإِنَّمَا أَنَا قَاسِمٌ، وَاللهُ يُعْطِي.

হযরত মুআবিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, মহান মহান আল্লাহ পাক যাঁর ভালাই চেয়ে থাকেন তাকে দ্বীনি সমঝ দিয়ে থাকেন, দীনের বুঝ দিয়ে থাকেন।

এরপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, ুনিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হচ্ছেন বণ্টনকারী। আর মহান আল্লাহ পাক হচ্ছেন দানকারী, দাতা।” মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-উনাকে দিয়েছেন তিনি সেটা বণ্টন করেন।