সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ তথা পবিত্র ঈদে নূরুত তাশরীফে রসূলিল্লাহি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা ফরয (১১৭)

এক নম্বর হচ্ছে- যেটা কিতাবে বর্ণিত রয়েছে, হযরত সায়ীদ বিন মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট মুহাদ্দিছ, হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার তিনি মেয়ের জামাতা। হযরত সায়ীদ বিন মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি তিনি বিশিষ্ট তাবিয়ী, বিশিষ্ট মুহাদ্দিছ। তিনি একটা ঘটনা বর্ণনা করেন।

সেটা হলো, যখন ইয়াযীদের বাহিনী মদীনা শরীফ আক্রমণ করে, আক্রমণ করে অনেক যুলুম সে করেছে। তার সৈন্য সামন্তরা। এবং এক পর্যায়ে, তারা এতবড় যালিম, তারা মসজিদে নববী শরীফ-এ রওযা শরীফ উনার পাশে একটা স্থানে ঘোড়া পর্যন্ত বেঁধেছিলো। নাউযুবিল্লাহ! তাদের যুলুমের কারণে হযরত সায়ীদ বিন মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মসজিদে নববী শরীফ-এর আশে পাশে যারা ছিলেন উনারা সকলেই দূরে চলে গেলেন।

তিনি বর্ণনা করেন, আমি মসজিদে নববী শরীফ-এর ভিতরে ছিলাম, আমি যখন দেখলাম তারা যুলুম করতেছে, তারা যালিম, তারা হয়তো যুলুম করে আমাকেও শহীদ করে ফেলবে। তখন মসজিদে নববী শরীফ-এর ভিতরে একটা পাটি ছিলো প্যাঁচানো, গোল করে এক কোণায়। আমি সেটার ভিতরে প্রবেশ করে গেলাম। আমি প্রবেশ করে সোজা হয়ে দাঁড়িয়ে রইলাম।

তারা দূর থেকে মনে করলো একটা পাটি রাখা হয়েছে, এর মধ্যে যে মানুষ রয়েছেন তারা সেটা বুঝতে পারলো না। হয়তো তারা বুঝতে পারলে আমাকে শহীদ করে ফেলতো। অনেককে তারা শহীদ করেছে। তিনি বললেন, আমি সেখানে দাঁড়িয়ে রইলাম। এটা সকালের ঘটনা ৮-১০টার দিকে এ ঘটনা ঘটেছে। যালিমরা তো পাশে ঘোড়া বেঁধেছে। সেখানে যুলুম করে তারা কয়েক ঘণ্টা থেকে যোহরের ওয়াক্ত হওয়ার আগেই সেখান থেকে সরে গেছে, চলে যায়নি। অর্থাৎ আশে পাশে তারা রয়েছে যুলুম করার জন্য মানুষকে।

তিনি বলেন, একাধারা আমি লক্ষ্য করলাম- তিনদিন পর্যন্ত কোন লোকই মসজিদে নববী শরীফ-এ আসলোনা নামাযের জন্য। তিনি বলেন, আমি চিন্তা ফিকির করলাম, প্রথমে যখন যোহরের ওয়াক্ত হলো আমিতো পাটির ভিতরে দাঁড়িয়ে রয়েছি সোজা হয়ে তাহলে কি করে নামায পড়বো? আমার চিন্তা হলো, কে আযান দিবে? কোথায় নামায পড়বো? এখন যালিম লোকগুলো মসজিদে নববী শরীফ থেকে দূরে রয়েছে। আশে পাশে তারা নেই কিন্তু তারা দূরে থাকার পরও মানুষ সেখানে আসতেছে না তাদের ভয়ে।

তিনি বললেন, যখন যোহরের ওয়াক্ত হয়ে গেল তখন প্রতিদিন যোহর ওয়াক্তের সময়, মসজিদে নববী শরীফ-এ যে সময় আযান হয়ে থাকে আমি লক্ষ্য করলাম রওযা শরীফ থেকে ঠিক সে সময় আযান হতে লাগলো, রওযা শরীফ থেকে আযানের আওয়াজ আসতে থাকলো। আমি বুঝতে পারলাম আযান হচ্ছে, আমি আযানের জাওয়াব দিলাম। কিছুক্ষণ পর আমি শুনতে পেলাম যে ইক্বামত হচ্ছে, আমি ইক্বতেদা করলাম। যোহর, আছর, মাগরিব, ইশা, ফজর এভাবে তিনদিন আমি ইক্বতিদা করলাম। সেখানে আযান হলো, ইক্বামত হলো, নামায হলো, আমি সেখানে ইক্বতিদা করলাম।

তিনদিন পর যখন সে যালিমরা চলে গেলো লোকজন তখন আসলো, আমি সেখান থেকে বের হয়ে আসলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে ইমামতি করেছেন আমি আওয়াজ শুনতে পেয়েছি, ইক্বামত হয়েছে, জামায়াত হয়েছে এবং যথারীতি সালাম দিয়ে নামাযও শেষ করা হয়েছে। দোয়া ইসতিগফার সবই হয়েছে। তিনি বলেন, আমি সেই জামায়াতের মধ্যে শামিল হয়ে আমার এই তিন দিনের তিন পাঁচে পনেরো ওয়াক্ত নামায আমি যথারীতি আদায় করেছি। সুবহানাল্লাহ!

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চলে গেছেন পর্দার আড়ালে কিন্তু উনার যে বণ্টন করার দায়িত্ব, মহান আল্লাহ পাক উনার তরফ থেকে যে দায়িত্ব উনাকে দেয়া হয়েছে সেটা ঠিকই রয়েছে। তিনি সেই রওযা শরীফ-এ থেকে থেকেই সে কাজ সম্পন্ন করে থাকেন। সুবহানাল্লাহ!