৩৩,২য় অধ্যায়: (১৪শ অনুচ্ছেদ - উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব অর্জন,
১. মূল আরবি ইবারত:
(حَدِيثُ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فِي الْقِيرَاطِ مِثْلِ أُحُدٍ)
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً كَتَبَ اللَّهُ لَهُ قِيرَاطًا، وَالْقِيرَاطُ مِثْلُ أُحُدٍ». [رَوَاهُ عَبْدُ الرَّزَّاقِ وَالسَّخَاوِيُّ]
২. বাংলা উচ্চারণ:
হাদীছু আলিয়্যিবনি আবী ত্বা-লিবিন রযিয়াল্লা-হু আনহু ফীল ক্বীরা-ত্বি মিছলি ওহুদ:
আন আলিয়্যিবনি আবী ত্বা-লিবিন রদ্বিয়াল্লাহু আনহু আন্না রসূলুল্লা-হি সাল্লাল্লা-হু আলাইহি ওয়া সাল্লামা ক্বা-লা:
«মান সাল্লা- আলাইয়া সালা-তান কাতাবাল্লা-হু লাহূ ক্বীরা-ত্বান, ওয়াল ক্বীরা-তু মিছলু ওহুদ।» [রওয়াহু আবদুর রযযা-ক্বি ওয়াস-সাখা-বী]
৩. বাংলা অনুবাদ:
১. হজরত আলী ইবনে আবী তালিব রদ্বিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ১ম হাদিস শরিফ (উহুদ পাহাড় সমপরিমাণ বিরাট সওয়াব বা কীরাত অর্জন):
হজরত আলী ইবনে আবী তালিব রদ্বিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার হাবীব, মহা সম্মানিত মহাপবিত্র হাজির ও নাজির হায়াতুন্নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেছেন:
'যে ব্যক্তি আমার শান মুবারকে এক বার দরুদ শরিফ পাঠ করবে, খালিক্ব মালিক রব মহান আল্লাহ তাআলা তার আমলনামায় এক 'কীরাত' পরিমাণ সওয়াব লিখে দেবেন; আর এক কীরাতের পরিমাণ হলো সুউচ্চ উহুদ পাহাড়ের সমপরিমাণ।' [মুসান্নাফে আবদুর রাজ্জাক ও আল-কাওলুল বাদী' লিল সাখাবী]