নাফ নদী কিংবা বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রমের ভুয়া অভিযোগে জেলেদের আটক করে সন্ত্রাসী আরাকান আর্মি। এরপর শুরু হয় জেলেদের দীর্ঘ বন্দিজীবন। প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কঠোর পরিশ্রম, অনাহার আর শারীরিক নির্যাতন। সন্ত্রাসী আরাকান আর্মির বন্দিদশা থেকে ফিরে এসে এমন ভয়ানক অভিজ্ঞতার কথাই জানিয়েছেন জেলেরা।

ফিরে আসা জেলেরা জানিয়েছেন,
তাদের কাউকে দেড় বছর, কাউকে এক বছর, আবার কাউকে তিন মাস বন্দিশালায় থাকতে হয়েছে। প্রতিদিন ১০ থেকে ১১ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করতো সন্ত্রাসী আরাকান আর্মি । কেউ অনিচ্ছা প্রকাশ করলে করা হতো নির্যাতন। কাটা পাথর ভাঙা, বাড়ি-ঘর ভাঙাসহ কঠোর শারীরিক পরিশ্রম করতে বাধ্য করা হতো।

মুক্তি পাওয়ার জেলেদের একজন টেকনাফের হোয়াইক্যং উত্তরপাড়ার বাসিন্দা মোহাম্মদ সেলিম। তিনি তাবলীগ জামাতের একজন সাথী ও পেশায় জেলে ছিলেন। সন্ত্রাসী আরাকান আর্মির হাতে একবছর বন্দী থাকার পর কঙ্কালসার অবস্থায় স্বজনদের কাছে ফিরেছেন। তার এই শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার স্বজনরা।

🔴সুস্থ-স্বাভাবিক মানুষটি মাছ ধরতে গিয়ে বন্দি হওয়া মানুষটি আজ এসেছেন কঙ্কালসার হয়ে। এই দৃশ্য প্রমাণ করে, সন্ত্রাসী আরাকান আর্মির হাতে বন্দী কোনো জেলেই নিরাপদ নয়। তারা সেই কায়দায় বাংলাদেশী জেলে ও রোহিঙ্গা মুসলিমদের উপর নির্যাতন করছে যে কায়দায় মজলুম ফিলিস্তিনিদের উপর নির্যাতন করা হয়।🔴